● ●


পশ্চিমবঙ্গের নাম ‘পশ্চিমবঙ্গই’ রাখতে বিল আসছে বিধানসভায়
প্রকাশ: ৬ অক্টোবর, ২০২৬, ৭:০০ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

পশ্চিমবঙ্গের নাম ‘পশ্চিমবঙ্গই’ রাখতে বিল আসছে বিধানসভায়

পশ্চিমবঙ্গের নাম পশ্চিমবঙ্গই থাকছে। বাংলা বা ওয়েস্ট বেঙ্গল নয়, রাজ্যের নাম হবে ‘পশ্চিমবঙ্গ’। এ নিয়ে রাজ্য বিধানসভার পরবর্তী অধিবেশনে একটি বিল আনা হবে।

গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি বলেছেন, রাজ্যের নাম আর বাংলা বা ওয়েস্ট বেঙ্গল হবে না। নাম হবে পশ্চিমবঙ্গ।

রাজ্যের নাম ‘বাংলা’ করার জন্য ২০১৮ সালে রাজ্য বিধানসভায় একটি প্রস্তাব পাস করে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল। কিন্তু কেন্দ্রীয় সরকার ওই প্রস্তাব অনুমোদন করেনি।

তৃণমূল সরকারের আমলে নেওয়া ওই প্রস্তাব অনুমোদনের জন্য ভারতের তৎকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংকেও অনুরোধ করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু ‘বাংলা’ নামের প্রস্তাবে কেন্দ্রের সায় মেলেনি। সেটি ফাইলবন্দী হয়ে থাকে।

বিষয়টি দীর্ঘদিন ঝুলে থাকার পর গতকাল সল্টলেকের দলীয় দপ্তরে সাংবাদিক সম্মেলনে শমীক ভট্টাচার্য জানান, রাজ্যের নাম হবে পশ্চিমবঙ্গ। বাংলা বা ওয়েস্ট বেঙ্গল হবে না।

এ প্রস্তাব অনুমোদনের জন্য রাজ্য বিধানসভার পরবর্তী অধিবেশনে একটি বিল পেশ করা হবে। বিধানসভায় প্রস্তাবটি অনুমোদিত হলে তা পাঠানো হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। এরপর অনুমোদনের জন্য পাঠানো হবে রাষ্ট্রপতির কাছে। রাষ্ট্রপতির অনুমোদন পেলে তা আইনে পরিণত হবে।

গত আগস্টে ভারতের দক্ষিণের রাজ্য কেরালার নাম পরিবর্তিত হয়ে হয়েছে ‘কেরলম’। শমীক ভট্টাচার্য আজ বলেন, বাংলা নয়, পশ্চিম বাংলা নয়, বেঙ্গল নয়, বঙ্গাল নয় কিংবা ওয়েস্ট বেঙ্গলও নয়—এই রাজ্যের নাম হবে পশ্চিমবঙ্গ।

শমীক ভট্টাচার্যের যুক্তি, ইংরেজিতে ওয়েস্ট বেঙ্গল থাকায় কেন্দ্রীয় সরকারের যেকোনো বৈঠকে পশ্চিমবঙ্গের ডাক পড়ে একেবারে শেষের দিকে। কারণ, ওয়েস্ট বেঙ্গলের ইংরেজি নামের প্রথম অক্ষর ‘ডব্লিউ’, যা ইংরেজি বর্ণমালার শেষের দিকে। তাই রাজ্যের নাম বাংলায় যেমন পশ্চিমবঙ্গ হবে, ইংরেজিতেও হবে পশ্চিমবঙ্গ।

এর আগে ১৯৯৯ সালের ২০ জুলাই রাজ্য বিধানসভায় প্রস্তাব এসেছিল, রাজ্যের নাম সব ভাষাতেই পশ্চিমবঙ্গ করা হোক। পরে আলোচনায় পশ্চিমবঙ্গের পরিবর্তে ‘বাংলা’ নামের প্রস্তাব ওঠে। কিন্তু সেই নাম অনুমোদিত হয়নি।

দীর্ঘ ১৭ বছর পর মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর রাজ্যের নাম পরিবর্তনের বিষয়টি আবার সামনে আসে। ২০১৬ সালের ২ আগস্ট রাজ্য মন্ত্রিসভায় প্রস্তাব পাস হয়, রাজ্যের নাম তিন ভাষায় তিন রকম হবে—বাংলায় বাংলা, ইংরেজিতে বেঙ্গল এবং হিন্দিতে বঙ্গাল।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »