পুলিশি নির্যাতনে’ ব্যবসায়ীর মৃত্যু, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ-ভাঙচুর
প্রকাশ: ১৮ জানুয়ারি, ২০২৩, ২:২৫ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

পুলিশি নির্যাতনে’ ব্যবসায়ীর মৃত্যু, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ-ভাঙচুর

গাজীপুর প্রতিনিধি :

গাজীপুরে পুলিশের নির্যাতনে এক ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। নিহত ব্যবসায়ীর নাম রবিউল ইসলাম (৪০)। তিনি গাজিপুর মহানগরীর ভোগরা বাইপাস পেয়ারাবাগান এলাকার বাসিন্দা ও সুতার ব্যবসায়ী ছিলেন।
দৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বুধবার (১৮ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত বিক্ষুব্ধ এলাকাবাসী ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় অভিযুক্ত পুলিশের বিচার চেয়ে বিক্ষোভ করে।

স্থানীয়রা জানান, মোবাইলে বিটকয়েন দিয়ে জুয়া খেলার অভিযোগে গত শনিবার (১৪ জানুয়ারি) রাতে চারজনকে আটক করে বাসন থানার পুলিশ। পরদিন তিনজনকে ছেড়ে দিলেও ব্যবসায়ী রবিউল ইসলামকে থানায় আটকে রাখে পুলিশ। মঙ্গলবার রাতে বাসন থানার একদল পুলিশ ওই ব্যবসায়ীর বাড়িতে গিয়ে তার স্ত্রীর কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর নিয়ে আসে।

তারা আরও জানান, সাদা কাগজে স্বাক্ষর নিয়ে রাতে তারা জানতে পারেন রবিউল মারা গেছে। সকালে এ ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ এলাকাবাসী লাঠিসোঁটা নিয়ে প্রথমে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক এবং পরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবরোধ সৃষ্টি করে। এক পর্যায়ে তারা ওই মহাসড়কে চারটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় ও বগুড়া বাইপাস মোড়ে ব্যাপক ভাঙচুর চালায়।

বাসন থানার ওসি মালেক খসরু খান বলেন, একটি গুজবকে কেন্দ্র করে স্থানীয়রা রাস্তায় ভাঙচুর ও বিক্ষোভ করে। ওই ব্যক্তি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »