শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


পৌর কর্মীকে পেটাল এমপি পংকজের অনুসারীরা
প্রকাশ: ৪ আগস্ট, ২০২২, ১০:১৯ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

পৌর কর্মীকে পেটাল এমপি পংকজের অনুসারীরা

আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে মঙ্গলবার মেহেন্দীগঞ্জ পৌরসভার সহকারী লাইসেন্স ইন্সপেক্টর মিঠুন দেবনাথকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় সংসদ সদস্য পংকজ দেবনাথের অনুসারীদের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে বুধবার পৌর কর্মচারীরা কর্মবিরতি পালন করেন।
মিঠুনের অভিযোগ, মঙ্গলবার বিকেল ৩টার দিকে পৌরসভা কার্যালয় সংলগ্ন একটি সেলুনে গেলে ৭০-৮০টি মোটরসাইকেলের বহর থেকে এমপি পংকজ দেবনাথের অনুসারী আওয়ামী লীগ কর্মী সোহরাব হোসেন সোহাগের নেতৃত্বে ৪-৫ জন এসে আমাকে কিল-ঘুসি ও লাথি মারে। তারা বলতে থাকে, তুই মেয়র কামালের লোক, এমপির বিরোধিতা করো। পরে তিনি থানায় লিখিত অভিযোগ দেন।

পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন খান বলেন, পংকজ দেবনাথের অনুসারীরা শহরে ত্রাসের রাজত্ব চালাচ্ছে। ভীতি ছড়াতে প্রতিদিন মোটরসাইকেল মহড়া দিচ্ছে। কাউকে একা পেলেই তারা মারধর করছে।

সোহাগ বলেন, আমাদের মোটরসাইকেলের বহর এগিয়ে যাওয়ার পর কে বা কারা মিঠুনের ওপর হামলা করে। বিষয়টি টের পেয়ে আমি সেলুনে ঢুকে হামলাকারীদের নিবৃত্ত করেছি। এখন আমাকেই দোষারোপ করা হচ্ছে।

মেহেন্দীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম জানান, মিঠুন দেবনাথ একজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৪-৫ জনের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন। অভিযোগটি এজাহার হিসেবে নেওয়ার বিষয় প্রক্রিয়াধীন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »