শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


প্রথম বয়ফ্রেন্ড ছিল শাহরুখ খান : অপু বিশ্বাস
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর, ২০২২, ১:৪২ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

প্রথম বয়ফ্রেন্ড ছিল শাহরুখ খান : অপু বিশ্বাস

নাইস নূর :
‘এই শহর জানে আমার প্রথম সবকিছু’, কবির সুমনের গানের কলিটি অনেকেই হয়তো গুনগুন করে গান। কিন্তু তারকাদের প্রথম সবকিছু কি চাইলেই জানা যায়? চলুন না, জানার চেষ্টা করি ঢালিউডের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাসের প্রথম কয়েকটি জিনিসের কথা।

প্রথম স্কুল
আমার প্রথম স্কুল ছিল বগুড়ায়। স্কুলের নাম ছিল এসওএস হারম্যান মেইনার স্কুল অ্যান্ড কলেজ।

প্রথম শিক্ষক
আমার প্রথম শিক্ষক ছিলেন বুলবুল স্যার। স্যারকে এখন অনেক মনে পড়ে। স্যারকে অনেক জ্বালাতাম আমি। স্যার যখন আমাকে পড়াতেন, তখন আমি তাঁকে ঘোড়া হতে বলতাম। আমার জন্য স্যার ঘোড়াও হয়েছিলেন। আর একটা বিষয় শেয়ার করি, স্যার হাতে নেইলপলিশ না দিয়ে এলে আমি পড়তে চাইতাম না। স্যারকে আমি বলতাম, ‘স্যার, আপনাকে নেইলপলিশ হাতে দিতে হবে, না হলে আমি পড়ব না।’ ছোটবেলা থেকেই সাজগোজ খুব পছন্দ করতাম আমি। তাই আমিও সাজতাম আর স্যারকেও সাজতে বলতাম। আরেকজন স্যারকে অনেক মিস করি। তিনি ছিলেন রহিম স্যার। যখন আমি ক্লাস ফোরে পড়ি, তখন রহিম স্যারের হাতে একদিন অনেক মার খেয়েছিলাম। আমার হাতের নখ একটু বড় ছিল। স্যার একদিন সেটা দেখলেন এবং আমার নখ ছোট করে কেটে দিলেন। নখ কাটার সময় সেটা বাঁকা হয়ে গিয়েছিল। বাঁকা নখ সোজা করে না কেটেই পরদিন আমি স্কুলে গিয়েছিলাম। পরে স্যার সেই নখ দেখে অনেক মেরেছিলেন আমাকে। মূলত আমার জিদের জন্যই স্যার মেরেছিলেন। স্যারের সেই পিটুনি খেয়ে আমার খুব জ্বর এসেছিল। আজও এ ঘটনা আমার মনে পড়ে।

প্রথম পারিশ্রমিক
ছোটবেলায় নাচের অনেক প্রতিযোগিতায় অংশ নিয়ে পুরস্কারসহ বেশ কিছু টাকা পারিশ্রমিক হিসেবে আমি পেয়েছিলাম। সেই টাকার পরিমাণ পাঁচ কিংবা ১০ হাজার হবে। আর পেশাগত জীবনে ‘কোটি টাকার কাবিন’ চলচ্চিত্রে অভিনয় করে প্রথম পারিশ্রমিক পেয়েছিলাম ২৫ হাজার টাকা। টাকাটা পেয়ে মায়ের জন্য স্বর্ণের কানের দুল এবং বাসার জন্য মাইক্রোওভেন কিনেছিলাম। আমার ইলেকট্রনিক জিনিসের প্রতি অনেক আগ্রহ রয়েছে।

প্রথম চলচ্চিত্র
আমজাদ হোসেন আঙ্কেল পরিচালিত চলচ্চিত্র ‘কাল সকালে’। এই ছবিতে শাবনূর আপু, রিয়াজ ভাই, ফেরদৌস ভাইও ছিলেন। ছবিটিতে আমার ছোট্ট একটা চরিত্র ছিল।

প্রথম ক্যামেরার সামনে দাঁড়ানোর অভিজ্ঞতা
‘কাল সকালে’ চলচ্চিত্রে শাবনূর আপুর সঙ্গে আমার প্রথম শট ছিল। শট দেওয়ার সময় আমি ভয় পাইনি। একদম স্বাভাবিক ছিলাম সেদিন।

প্রথম প্রেম
বলিউড অভিনেতা শাহরুখ খানের প্রেমে পড়েছিলাম। আমার প্রথম বয়ফ্রেন্ড ছিল শাহরুখ খান। ঘটনাটা খুলেই বলি, ছোটবেলায় শাহরুখ খানকে খুব পছন্দ করতাম আমি। আমার পড়ার রুমের সামনে শাহরুখ খানের বিশাল বড় পোস্টার লাগিয়ে রেখেছিলাম। কোনো এক দুর্গাপূজা উৎসব থেকে শাহরুখ খানের পোস্টারটা কিনেছিলাম আমি। আমার বান্ধবীদের তখন বলেছিলাম, ‘এই তোরা শাহরুখ খানকে জামাই বাবু বলে ডাকবি।’ এখন এ ঘটনা মনে পড়লে হাসি পায় আমার। আরেকটা ঘটনা বলি। আমাদের পাড়ার এক কাজিনের ছেলে আমাকে খুব পছন্দ করে। ওর বয়স হবে আড়াই বছর। ও আমাকে গার্লফ্রেন্ড ডাকে। ওর মাকে ও এভাবে বলে, ‘মা, আমি অপুকে বিয়ে করব। বিয়ের পর অপুকে চকলেট খাওয়াব।’ মজার ব্যাপার হলো, ও আমার জন্য ওর ভাগের খাবারের অংশ মাঝেমধ্যে রেখে দেয়। আর শাকিব খানকে একদম সহ্য করতে পারে না। আমাকে প্রায়ই বলে, ‘তুমি শাকিবের সঙ্গে কেন কথা বলো?’




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »