বৃহস্পতিবার ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   বৃহস্পতিবার ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল র্টুনামেন্টে পটুয়াখালী পৌরসভা চ্যাম্পিয়ন
প্রকাশ: ২০ সেপ্টেম্বর, ২০১৯, ১:৫৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল  র্টুনামেন্টে পটুয়াখালী পৌরসভা চ্যাম্পিয়ন

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল র্টুনামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব বালিকা (অনুর্ধ্ব-১৭) জেলা পর্যায়ে ফাইনাল খেলায় বালক-বালিকা উভয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে পটুয়াখালী পৌরসভা দল।

২০ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৪টায় এ্যাভোকেট কাজী আবুল কাশেম স্টেডিয়াম মাঠে জেলা প্রশাসনের আয়োজনে, যুব ও ক্রীড়া মন্ত্রনালয়, জেলা ক্রীড়া অফিস ও পৌরসভার সার্বিক সহযোগিতায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বালক (অনুর্ধ্ব-১৭) প্রতিযোগিতায় পটুয়াখালী পৌরসভা দল ২-০ গোলে কলাপাড়া উপজেলা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। একই মাঠে সকালে বালিকা (অনুর্ধ্ব-১৭) প্রতিযোগিতার ফাইনাল খেলায় পটুয়াখালী পৌরসভা বালিকা দল ৫-০ গোলে কলাপাড়া উপজেলা বালিকা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
খেলা শেষে সন্ধ্যায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ হেমায়েত উদ্দিনের সভাপতিত্বে সমাপনী ও পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে চ্যাম্পিয়ন ও রানার্সাপ দলের হাতে ট্রফি তুলে দেন জাতীয় সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেন। এ বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ মঈনুল হাসান (পিপিএম), সদর উপজেলা চেয়ারম্যান জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক এ্যাডভোকেট গোলাম সরোয়ার। উপস্থিত ছিলেন সদর থানার ওসি মোঃ মোস্তাফিজুর রহমান, জেলা ক্রীড়া অফিসার মোঃ সাইদুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আ.নম আমিনুল হক মামুন, উপস্থাপক অধ্যক্ষ আমিনুল ইসলাম সিরাজ, রেফারী ইতেজা হাসান মনির, রেজাউল করিম, বাদল হালদার ও চতুর্থ রেফারী কাজী জামাল পাভেজসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। শেষে অতিথি বৃৃন্দদের ক্রেস্ট প্রদান করা হয়।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার
Translate »