শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


বঙ্গবন্ধু বেঁচে থাকলে ২০ বছর আগেই দেশ উন্নত হতো: পররাষ্ট্রমন্ত্রী
প্রকাশ: ২৬ আগস্ট, ২০১৯, ৭:৪৩ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বঙ্গবন্ধু বেঁচে থাকলে ২০ বছর আগেই দেশ উন্নত হতো: পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক: শাহবাগের জাতীয় জাদুঘর মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেছেন, দেশ যখন কৃষি খাতে বিপ্লব করবে, তখন ঘাতকেরা বঙ্গবন্ধুকে হত্যা করে। তিনি বেঁচে থাকলে ২০ বছর আগেই দেশ উন্নত হতো।

আজ সোমবার শাহবাগের জাতীয় জাদুঘর মিলনায়তনে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনাসভা ও দোয়া মাহফিলে এ কথা বলেন তিনি।

আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী বলেন, পুরো এশিয়া মহাদেশে যে কয়টি দেশ আছে তার মধ্যে বাংলাদেশের বার্ষিক প্রবৃদ্ধি সবচেয়ে বেশি। এটি সম্ভব হয়েছে কারণ আমরা বঙ্গবন্ধুর পথ ধরে চলি। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর কৃষি খাতে দেশের অবস্থা অনেক খারাপ ছিল। বঙ্গবন্ধু কৃষি বিপ্লব করার কারণে জমির খাজনা মাফ করে দিলেন। আমাদের তখন সম্পদ নেই, আয় নেই, রাজস্ব নেই। দেশ যখন কৃষি খাতে বিপ্লব করবে তখন ঘাতকেরা তাঁকে হত্যা করে। আজকে যদি বঙ্গবন্ধুকে দুর্বৃত্তরা হত্যা না করত, তাহলে দেশ আরও ২০ বছর আগে উন্নত হতো।

অনুষ্ঠানে ১৫ আগস্ট নিহতদের রুহের মাগফিরাত এবং সারা দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্তদের সুস্থতা কামনায় মোনাজাত করা হয়। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

বিশেষ অতিথির বক্তব্যে পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করে ঘাতকেরা ভেবেছিল বঙ্গবন্ধুর নাম বাংলাদেশ থেকে মুছে ফেলবে। ওই ঘাতক খুনি মোশতাক আর জিয়ারা জানত না যে মৃত মুজিব আরও বেশি শক্তিশালী।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »