সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


শরীয়তপুরে অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় অন্য পাঁচজনের সঙ্গে প্রাণ গেল তারও
বন্ধুর মায়ের চিকিৎসা করাতে গিয়ে সাংবাদিক মাসুদ রানা ফিরলেন লাশ হয়ে
প্রকাশ: ১৭ জানুয়ারি, ২০২৩, ১১:৩৯ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বন্ধুর মায়ের চিকিৎসা করাতে গিয়ে সাংবাদিক মাসুদ রানা ফিরলেন লাশ হয়ে

বিডিনিউজ : পরোপকারী হিসেবে সুনাম ছিল বরিশালের সাংবাদিক মাসুদ রানার। এক বন্ধুর ক্যান্সার আক্রান্ত মাকে চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পথে শরীয়তপুরে অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় অন্য পাঁচজনের সঙ্গে প্রাণ গেল তারও।

প্রিয় মানুষটির মৃত্যু মেনে নিতে পারছেন না তার বন্ধুরা; তাকে শেষবারের মতো দেখতে ছুটে গেছেন আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের লখারমাটিয়া গ্রামে। সবার চোখ অশ্রুসজল। আর স্বামীকে হারিয়ে বাড়িতে পাগলপ্রায় স্ত্রী মালা রাখাইন।

মঙ্গলবার ৪টার দিকে শরীয়তপুরের জাজিরায় পদ্মাসেতু দক্ষিণ থানার কাছাকাছি এলাকায় পদ্মা সেতুতে ওঠার আগে একটি ট্রাকের পেছনে ধাক্কা খেয়ে অ্যাম্বুলেন্সের ছয় আরোহীর প্রাণ যায়।

আরও পড়ুন: মাসুদ রানার মৃত্যুতে বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাবের শোক 

 

তারা হলেন- পটুয়াখালীর বাউফল উপজেলার আমেরিকা প্রবাসী লতিফ মল্লিকের স্ত্রী জাহানারা বেগম (৫৫), তার মেয়ে লুৎফুন্নাহার লিমা (২৮), দৈনিক নবচেতনা পত্রিকার বরিশাল ব্যুরো প্রধান সাংবাদিক মাসুদ রানা (৩০), পটুয়াখালীর দশমিনার আদমপুর এলাকার আব্দুল রাজ্জাক মল্লিকের ছেলে ফজলে রাব্বি (২৮), মাদারীপুরের মস্তফাপুর এলাকার অ্যাম্বুলেন্স চালক জিলানি (২৮) এবং খুলনার দীঘলিয়ার চন্দনিমহল ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অ্যাম্বুলেন্স চালকের সহকারী রবিউল ইসলাম (২৬)।

স্বজনরা জানিয়েছেন, আগৈলঝাড়া উপজেলার সোবাহান মৃধার ছেলে মাসুদ রানা নগরীর ব্রাউন কম্পাউন্ড এলাকায় স্ত্রীকে নিয়ে ভাড়া বাসায় বাস করতেন। বরিশাল নগরী থেকে প্রকাশিত বিডিবুলেটিন নামে একটি অনলাইন নিউজ পোর্টালের প্রধান বার্তা সম্পাদক ছিলেন তিনি।

পাঁচ বছর আগে বিয়ে করেন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মালা রাখাইনকে। এই দম্পতি নিঃসন্তান ছিলেন। বরিশাল নগরীর আমতলা মোড় এলাকায় ‘কাচ্চিখানা’ নামে একটি জনপ্রিয় রেস্তোরাঁ আছে তাদের।

আরও পড়ুন: ২৬ ঘণ্টা নির্ঘুম ছিলেন চালক : জাজিরায় সড়ক দুর্ঘটনায় নিহত ৬

 

মাসুদ রানা সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গেও জড়িত ছিলেন বলে জানান এফএফএল বিডি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মামুনুর রশিদ নোমানী। তিনি বলেন, মাসুদ রানা একজন সজ্জন ব্যক্তি ছিলেন। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে তার সরব উপস্থিতি ছিলো।

নোমানী বলেন, তাদের পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম, শিক্ষার্থীদের নৈতিক ও প্রযুক্তি শিক্ষাদান, মাদকবিরোধী প্রচার এবং স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে সব সময় সক্রিয় থাকতেন মাসুদ রানা।

অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় ‘পরোপকারী’ রাব্বির মৃত্যু, শোকে স্তব্ধ এলাকাবাসী

 

অনলাইন নিউজ পোর্টাল বিডিবুলেটিনের সম্পাদক ও প্রকাশক কাজী আফরোজা  বলেন, একজন আস্থাশীল সংবাদকর্মী ছিলেন মাসুদ রানা। পাঁচ বছর ধরে বিডিবুলেটিনের প্রধান বার্তার দায়িত্বে ছিলেন। খুব ভালো মানুষ ছিলেন তিনি।

বিকাল ৩টায় মাসুদ রানার মরদেহ গ্রামের বাড়িতে এসে পৌঁছে। মঙ্গলবার মাগরিবের পর বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের বাশাইল গ্রামে তার নিজ বাড়িতে জানাজা শেষে তাকে দাফন করা হয়।

 

আরও পড়ুন: বরিশালের সাংবাদিক মাসুদ রানাসহ নিহত -৬

 

মাসুদ রানার স্বজন বাপ্পী সাংবাদিকদের বলেন, “এলাকা থেকে বরিশালে কেউ গেলেই কিভাবে তাদের আপ্যায়ন করবেন তা নিয়ে ব্যস্ত হয়ে পড়তেন। কোনো সাহায্যের জন্য বললে কোনো কিছু না ভেবেই করতেন। নিজের জন্য যা করেনি তার থেকে বহুগুন অন্যের জন্য করেছে মাসুদ ভাই।”

নিহত জাহানারা বেগমের স্বজন ইয়াসিন মল্লিক সাংবাদিকদের বলেন, “জাহানারা বেগম আমার ভাবী। আমার ভাই লতিফ মল্লিক আমেরিকা প্রবাসী। তার মেয়ে লুৎফুন্নাহার লিমা। সেও দুর্ঘটনায় মারা গেছেন। লিমার বন্ধু ছিলেন মাসুদ রানা। এ ছাড়া একই দুর্ঘটনায় আমার মামাতো ভাইয়ের ছেলে ফজলে রাব্বিও মারা গেছে।

তিনি জানান, জাহানারা বেগম দুইমাস ধরে অসুস্থ ছিলেন। এজন্য তারা বরিশাল নগরীর কলেজ অ্যাভিনিউ লতিফ ম্যানশনে নিজের বাসায় ছিলেন। সোমবার রাত ১১টার দিকে অসুস্থ হয়ে পড়লে তাকে বরিশাল নগরীর কেএমসি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকায় স্থানান্তর করা হয়। রাত ১১টার দিকে তারা রওনা দেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »