সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


বরগুনায় আপত্তিকর অবস্থায় শিক্ষক-শিক্ষিকা: ধরলো এলাকাবাসী: ছাড়ালেন শিক্ষা অফিসার
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:৫০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরগুনায় আপত্তিকর অবস্থায় শিক্ষক-শিক্ষিকা: ধরলো এলাকাবাসী: ছাড়ালেন শিক্ষা অফিসার

বামনা (বরগুনা) সংবাদদাতা : বরগুনার বামনা উপজেলার ছোট ভাইজোড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজেলন্দ শীল (৪২)কে ঐ বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষিকাকে গত সোমবার বিকাল পাঁচটায় প্রধান শিক্ষকের কক্ষে আপত্তিকর অবস্থায় ধরে এলাকাবাসী। পরে পুলিশের কাছে তুলে দেয়। রাত ১১টায় বামনা থানা থেকে মুসলেকা দিয়ে উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) নির্মল চন্দ্র শীল তাকে ছাড়িয়ে নিয়ে আসেন। এ ব্যপারে এলাকায় শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ক্ষোপ বিরাজ করছে।

ঐ এলাকার জাহাঙ্গীর চৌকিদারের পুত্র আল আমিন ও স্থানীয় দোকান্দার হাকিম এবং মিরাজের পুত্র মেহেদী জানায়- আমরা বিদ্যালয়ের মাঠে এসে দেখতে পাই বিদ্যালয়ের নিচের গেটে তালা দেওয়া এবং দোতলায় লোকজন আছে বলে টের পাওয়া যায়। পরে আমরা রেলিং বেয়ে দোতলায় উঠে প্রধান শিক্ষকের রুমের জানালার ফাক দিয়ে আপত্তিকর অবস্থায় প্রধান শিক্ষক ও শিক্ষিকাকে দেখতে পাই । পরে প্রধান শিক্ষক আমাদেরকে দোতলায় উঠছি কেন বলে হুমকি দেয়। আমরা এই নিয়ে তার সাথে কথা বলার ফাকে মহিলা শিক্ষিকা কাপড়-চোপড় পরে পালিয়ে যায়। প্রধান শিক্ষকের সাথে বাকবিতন্ডার মধ্যে এলাকার লোকজন জড়ো হয় এবং স্থানীয় ইউপি সদস্য মোঃ আবু সালেহ পুলিশকে খবর দেয়। পুলিশ এসে প্রধান শিক্ষক সুজেলেন্দ শীলকে আটক করে থানায় নিয়ে যায়। পরে রাত এগারটার দিকে উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) নির্মল চন্দ্র শীল মুসলেকা দিয়ে তাকে ছাড়িয়ে নিয়ে যায়।

এলাকাবাসী আরও জানান- তারা প্রায়ই স্কুল ছুটির পরে প্রধান শিক্ষকের কক্ষে অবৈধ কর্মকান্ডে লিপ্ত থাকেন।
অভিযুক্ত প্রধান শিক্ষক সুজেলেন্দু জানান আমি ষড়যন্ত্রের শিকার।

বামনা থানার অফিসার ইনচার্জ মোঃ বশির আলম জানান- খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে প্রধান শিক্ষককে উদ্ধার করে বামনা থানায় নিয়ে আসে। পরে উপজেলা শিক্ষা অফিসার তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলে মুসলেকা দিয়ে ছাড়িয়ে নিয়ে যায়।

উপজেলা শিক্ষা অফিসার(ভারপ্রাপ্ত) নির্মল চন্দ্র শীল জানান- আমি প্রধান শিক্ষককে থানা থেকে ছাড়িয়ে এনেছি। আমি সরেজমিনে তদন্ত করে দেখবো। সত্যতা পেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুর রাজ্জাক জানান আমি ঘটনাটি শুনেছি এবং শিক্ষা অফিসারকে প্রতিবেদন জমা দিতে বলেছি, প্রতিবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।’’




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »