শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


বরগুনায় জনপ্রিয়তা পাচ্ছে চিনা বাদামের চাষ, দামে খুশি চাষিরা!
প্রকাশ: ১৪ জানুয়ারি, ২০২৩, ৭:২৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরগুনায় জনপ্রিয়তা পাচ্ছে চিনা বাদামের চাষ, দামে খুশি চাষিরা!

আবহাওয়া অনুকূলে থাকায় উপকূলীয় জেলা বরগুনায় বেড়েছে চিনা বাদাম চাষ। চলতি মৌসুমে চিনা বাদামের বাম্পার ফলেন পাশাপাশি ভালো দাম পেয়ে খুশি চাষিরা। তাছাড়া চাষিদের উৎপাদিত চিনা বাদাম স্থানীন চাহিদা মিটিয়ে রাজধানীসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করা হচ্ছে।

উপজেলা কৃষি অফিসের তথ্য মতে, চলতি মৌসুমে বরগুনা সদর উপজেলায় প্রায় ২ হাজার ৫০ হেক্টর জমিতে চিনা বাদাম চাষ হয়েছে। গত বছরের তুলনায় এ বছর ফলন ভালো হয়েছে। তাছাড়া ২০ হেক্টর জমিতে চিনা বাদাম চাষ বেড়েছে।

বাদাম চাষি হানিফ বলেন, এ বছর বাদামের চাহিদা ও দাম ভালো থাকায় বিগত কয়েক বছরের চেয়ে লাভ বেশি হয়েছে। আশা করি আগামী বছর একটু বেশি জমিতে বাদাম চাষ করবো।

বাদাম চাষি ফোরকান বলেন, ৫ বিঘা জমিতে চিনা বাদাম চাষ করেছি। ১ মাস আগে ফসল ঘরে তুলেছি। বর্তমানে বাজারে ভালো দামে বিক্রি করছি। সব রকম খরচ বাদ দিয়ে ৩১ হাজার টাকা লাভ হয়েছে।

বাদামের পাইকারি বিক্রেতা রফিকুল ফকির বলেন, চাষিদের কাছ থেকে আমরা ন্যায মূলে বাদাম সংগ্রহ করে থাকি। বরগুনা থেকে বাদম সংগ্রহ করে রাজধানীসহ পার্শ্ববর্তী ১৬টি জেলায় বাদাম সরবরাহ দিয়ে থাকি।

বরগুনা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, বরগুনায় বাদামের উল্লেখযোগ্য কিছু বৈশিষ্ট্য থাকার কারণে দেশ ও বিদেশে ব্যাপক চাহিদা রয়েছে। আমার কৃষকের কারিগরি পরামর্শ ও সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে। বাদামের ফলন ভালো হয়েছে। এতে চাষিরা লাভবান হচ্ছেন। চিনা বাদামের দাম ভালো পাওয়ায় আগামীতে আরও বেশি জমি চাষের আওতায় আনা সম্ভব হবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »