বরগুনার তালতলীতে ২ টাকার ইফতার হাট!
প্রকাশ: ২২ এপ্রিল, ২০২১, ১০:৪০ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরগুনার তালতলীতে ২ টাকার ইফতার হাট!

রাব্বি আহমেদ,বরগুনা প্রতিনিধিঃ

বরগুনার তালতলী উপজেলায় স্থানীয় সামাজিক সংগঠন সূর্য শিখা সোশ্যাল অর্গানাইজেশনের উদ্যোগে ২ টাকার ইফতার বিতরণ করা হচ্ছে। সামাজিক দূরত্ব বজায় রেখে উপজেলার উজ্জ্বল চত্বরে অস্থায়ী স্টল বানিয়ে রোজাদারদের মাঝে এসব ইফতার বিতরণ করা হয়।

বুধবার বিকেল ৪টায় আনুষ্ঠানিকভাবে তালতলী উপজেলা চেয়ারম্যান রেজবি উল কবির জোমাদ্দার এই ইফতার বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন।

জানা যায়, সংগঠনটির সদস্য আর শুভাঙ্ক্ষীদের অর্থায়নে প্রতিবছর রমজান উপলক্ষে অসহায় ও দরিদ্র মানুষদের জন্য দুই টাকার ইফতার বিতরণ করে আসছে এই সংগঠন।
প্রতিদিন প্রায় আড়াইশো থেকে ৩০০ মানুষের মধ্যে ইফতার বিতরণ করা হয়। দুই টাকার ইফতারে বুট, মুড়ি, খেজুর, পিয়াজু ও আপেলসহ প্রায় ১০টি আইটেম থাকে।

সংগঠনটির উপদেষ্টা জিয়াউল হক রুবেল বলেন, আজকে আমরা ৩০০ মানুষের ইফতারের আয়োজন করেছি। তবে আমাদের চেষ্টা আছে প্রতিদিন ৫০০ মানুষের ইফতারের আয়োজন করার।

সভাপতি রফিকুল ইসলাম অন্তর বলেন, সাধারণ মানুষ ও পথচারীদের মধ্যে মাত্র ২ টাকায় ইফতার বিতরণ করা হচ্ছে। সংগঠনের স্বেচ্ছাসেবী কর্মীরা সকাল থেকেই রোজাদার ব্যক্তিদের জন্য ইফতার তৈরি করেছেন। সমাজের বিত্তবানরা যদি এগিয়ে আসেন, তাহলে আরো বেশি রোজাদারদের জন্য ইফতার তৈরি করতে পারব। আমাদের চেষ্টা আছে পুরো রমজান মাসজুড়ে ইফতার বিতরণ করা।
এসময় তালতলী থানার ওসি কামরুজ্জামান মিয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি সরোয়ার হোসেন স্বপনসহ সংগঠনের সকল স্বেচ্ছাসেবী কর্মীরা উপস্থিত ছিলেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »