বরগুনায় জেলা প্রশাসকের হটলাইনে কল করলেই পৌঁছে যাবে উপহার
প্রকাশ: ২৯ এপ্রিল, ২০২১, ১১:৫৮ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরগুনায় জেলা প্রশাসকের হটলাইনে কল করলেই পৌঁছে যাবে উপহার
রাব্বি আহমেদ, বরগুনা প্রতিনিধিঃ

বরগুনায় করোনাভাইরাস বিস্তার রোধে বিধিনিষেধ আরোপের ফলে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারসামগ্রী বিতরণ করেছেন বরগুনা জেলা প্রশাসক।

বুধবার (২৮ এপ্রিল) বিকেল ৩টায় বরগুনার সার্কিট হাউজ মাঠে বাস মালিক শ্রমিক, তৃতীয় লিঙ্গ ও মুক্তিযোদ্ধাসহ চার শতাধিক পরিবারের মাঝে এই উপহারসামগ্রী বিতরণ করা হয়।

উপহারসামগ্রীর মধ্যে ছিল-১০ কেজি চল, ২ কেজি আলু, ১ লিটার সয়াবিন তৈল, ১ কেজি মসুরির ডাল, ১ কেজি পেঁয়াজ ও ১ কেজি চিনি।
উপহারসামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমান, পুলিশ সুপার জাহাঙ্গীর মল্লিক, বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ মো. জাহাঙ্গীর কবির, পৌরমেয়র অ্যাডভোকেট কামরুল আহসান মহারাজ ও উপজেলা নিবার্হী কর্মকর্তা মাসুম আক্তার প্রমুখ।

জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত খেটে খাওয়া মানুষগুলো অসহায় জীবনযাপন করছেন। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারসামগ্রী ক্ষতিগ্রস্ত পরিবারদের হাতে তুলে দিতে পেরে সত্যিই আমরা আনন্দিত। পর্যায়ক্রমে এই উপহারসামগ্রী সর্বস্তরের মানুষকে দেয়ার চেষ্টা করা হবে।

তিনি আরও বলেন, আমাদের একটি কন্ট্রোল রুমের নম্বর (০১৭৩৩৩১৪৫৩৫) খোলা রয়েছে। তাই যারা অনাহারে থাকবেন তারা আমাদেরকে জানালেই সঙ্গে সঙ্গে উপহারসামগ্রী নিয়ে তাদের কাছে ছুটে যাব।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »