বরগুনায় স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু: সুইসাইড নোট নিয়ে বিভ্রান্তি
প্রকাশ: ৭ জুলাই, ২০২১, ১২:০৮ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরগুনায় স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু: সুইসাইড নোট নিয়ে বিভ্রান্তি

বরগুনায় স্কুলছাত্রী সামিরার (১৪) রহস্যজনক মৃত্যু হয়েছে। সামিরার পরিবারের দাবি তাকে হত্যা করে টয়লেটে ঝুলিয়ে রাখা হয়েছে। অপরদিকে ঘটনাটি হত্যা না আত্মহত্যা এ নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছে একটি চিরকুট (সুইসাইড নোট) উদ্ধারের পর থেকে।

সোমবার (৫ জুলাই) বেলা ১১টার দিকে বরগুনা শহরের খামার বাড়ি এলাকার ভাড়া বাসার টয়লেট থেকে সামিরার মরদেহ উদ্ধার করা হয়। এসময় সামিরার ঘরে ওই চিরকুটটি পাওয়া যায়। গ্রেফতার করা হয় অভিযুক্ত জামাল হোসেনকে।

চিরকুটের ব্যাপারে সামিরার মা সুমি বেগম এ প্রতিবেদককে বলেন, সামিরাকে হত্যা করে টয়লেটে ঝুলিয়ে রাখে বাড়িওয়ালা আবুল বাশারের ছেলে জামাল ও তার স্ত্রী মুক্তা। তার দাবি ওই সময় সামিরার ঘরে সুইসাইড নোটটিও লিখে রেখেছে জামাল। হত্যার ঘটনাটি আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার জন্য। সামিরার হাতের লেখা এমন নয় বলে জানান তিনি।

তিনি আরও জানান, সামিরার সমবয়সী অপর বাসার জামিরা নামের একটি মেয়ে (১৩) প্রথমে টয়লেটের মধ্যে সামিরাকে ঝুলতে দেখে তাদেরকে জানায় এবং ওই মেয়েটিই চিরকুটটি তার কাছে দেয়। তাৎক্ষণিক সামিরাকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর পুলিশ মহদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়। এ সময় চিরকুটটি পুলিশকে দেয় সামিরার মা।

No description available. উদ্ধার হওয়া চিরকুটে লেখা ছিল ‘মা তারা আমার নামে যে বদনাম উঠিয়েছে তাতে আমি এই পৃথিবীতে থাকতে পারছি না। আমি নাকি খুব খারাপ মেয়ে, আমি নাকি খুব খারাপ। মা তুমি ভালো থেকো। আমাকে কেউ বিশ্বাস করে না, কেউ না তুমি ছাড়া। ইতি তোমার সামিরা’।

চিরকুটের ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক (সাব-ইন্সপেক্টর) দেবাশীষ হাওলাদার জানান, চিরকুটটি সামিরার লেখা কিনা তা যাচাইয়ের জন্য আদালতের অনুমতি সাপেক্ষে হস্তলিপি বিশারদের কাছে পাঠানো হবে। প্রতিবেদন পেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। তবে সামিরার খাতাপত্র যাচাই বাচাই করে ধারণা করা হচ্ছে চিরকুটটি সামিরারই হাতের লেখা।

এদিকে সামিরার রহস্যজনক মৃত্যু ঘটনায় আত্মহত্যা প্ররোচনার অভিযোগ এনে জামাল হোসেন, তার স্ত্রী মুক্তা এবং চাচাতো ভাই মামুনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, অভিযুক্ত জামাল হোসেনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপর আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »