সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


বরিশালের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে ২০ লাখ টাকা ঘুস নিয়ে বদলীর অভিযোগ
প্রকাশ: ৩১ অক্টোবর, ২০২৫, ৫:২৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশালের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে ২০ লাখ টাকা ঘুস নিয়ে বদলীর অভিযোগ

মামুনুর রশীদ নোমানী,বরিশাল: বরিশাল আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে ২০ লাখ টাকা ঘুস নিয়ে মুলাদী উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ও বরিশাল সংযুক্তিতে বরিশাল সিএসডি থেকে বরিশাল সদর এলএসডিতে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে বদলী করার অভিযোগ উঠেছে।
২৯ অক্টোবর ‘২৫ তারিখ ৬৪ (১৩) নং স্মারকে বরিশাল আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মোঃ আব্দুল কাদের স্বাক্ষরিত এক আদেশে এ বদলী করা হয়।

আদেশে খাদ্য পরিদর্শক মোঃ ইমদাদুল হক কে মুলাদী উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ও বরিশাল সংযুক্তিতে বরিশাল সিএসডি থেকে বরিশাল সদর এলএসডিতে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে বদলী করেন বরিশাল আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মোঃ আব্দুল কাদের। আদেশে উল্লেখ করা হয় জনস্বার্থে এ আদেশ জারী করা হলো। এছাড়া আদেশে খাদ্য অধিদপ্তরাধীন কর্মকর্তা -কর্মচারীগনের বদলী,পদায়ন নীতিমালা, ২০১৯ (সংশোধিত ২০২২)অনুযায়ী কার্যকর হবে বলে উল্লেখ করা হয়।

আরও পড়ুন:

বরিশালের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক আব্দুল কাদেরের বিরুদ্ধে বদলী বাণিজ্যের অভিযোগ

২৮ অক্টোবর “বরিশালের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক আব্দুল কাদেরের বিরুদ্ধে বদলী বানিজ্যের অভিযোগ ” শিরোনামে বিডি ২৪  নিউজে একটি সংবাদ প্রকাশিত হয়।সংবাদে ইমদাদুল হকের বদলীর বিষয়ে উল্লেখ করা হয়েছিল।অবশেষে প্রকাশিত সংবাদই সত্য হল।

ঘুস নিলেন আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মোঃ আব্দুল কাদের।অথচ বরিশালের এক শীর্ষ বিএনপি নেতার নামে তিনি এই বদলী করেন বলে প্রচার করছেন।

সুত্র জানায়,ময়মনসিংহের সেই বিতর্কিত দুর্নীতিবাজ জেলা খাদ্য নিয়ন্ত্রক পদোন্নতি পেয়ে বরিশালের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক হিসেবে যোগদান করেই বদলী বানিজ্য শুরু করেন পটুয়াখালীতে থেকে আলাউদ্দিনকে হলতায় বদলীর মাধ্যমে।

সুত্র জানায়,বরিশালের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মোঃ আব্দুল কাদের বরিশাল বিভাগের বিভিন্ন খাদ্য গুদাম কর্মকর্তাকে জিম্মী করে ঘুস নেয়ার অভিযোগ রয়েছে।মোঃ আব্দুল কাদের খাদ্য গুদাম পরিদর্শন শেষে পরিদর্শন রেজিস্টারে গুদাম অফিসে মন্তব্য না করে পরিদর্শন রেজিস্টার নিয়ে চলে যান।পরিদর্শন রেজিস্টার আটকিয়ে গুদাম কর্মকর্তাকে খবর দিয়ে নিয়ে নির্ধারিত অংকের ঘুস নিয়ে রেজিস্টারে মন্তব্য করে ছেড়ে দেন।কেউ ঘুস না দিলে খারাপ মন্তব্যসহ বদলী করার হুমকি প্রদান করে ঘুস আদায় করে ছাড়েন।

এদিকে ময়মনসিংহে মোঃ আব্দুল কাদের জেলা খাদ্য নিয়ন্ত্রক থাকাকালিন সময়ে ময়মনসিংহের তৎকালীন এক উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের সাথে দুর্ব্যবহার করেন।ঘুস না পেঢে অহেতুক হয়রানীর শিকার হন আব্দুল কাদের দ্বারা।সুত্র জানায়,ময়মনসিংহের সেই কর্মকর্তা পদোন্নতি পেয়ে খুলনা বিভাগের একটি জেলায় জেলা খাদ্য নিয়ন্ত্রক পদে কর্মরত রয়েছেন।

এদিকে বরিশালের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক আব্দুল কাদের খাদ্য বিভাগের যেখানেই যে অফিস ও গুদামে যান সেখানের কর্মকর্তাদের সাথে দুর্ব্যবহার,তুচ্ছ-তাচ্ছিল্য করে আচরন করেন। ফলে কর্মকর্তা ও কর্মচারীরা ক্ষুব্ধ ।তার দুর্ব্যহারে বিরক্ত।

খাদ্য বিভাগের একটি সুত্র জানায়,আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক আব্দুল কাদের কর্মকর্তাদের জনস্বার্থে বদলী করেন না। ঘুসের বিনিময়ে নিজের পকেট ভর্তি করার জন্য বদলী করেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »