সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


বরিশালে চরমোনাই পীরের অনুসারীদের বাধায় হিজবুত তাওহীদের কর্মীসভা পণ্ড
প্রকাশ: ১৪ জানুয়ারি, ২০২৩, ১১:৪৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশালে চরমোনাই পীরের অনুসারীদের বাধায় হিজবুত তাওহীদের কর্মীসভা পণ্ড

বরিশালে হিজবুত তাওহীদ ও চরমোনাই পীরের অনুসারীরা মুখোমুখি অবস্থান নিয়েছেন। আজ শনিবার বিকেলে নগরের শিল্পকলা একাডেমী মিলনায়তনে চরমোনাই পীর অনুসারীদের বাধার মুখে হিজবুত তাওহীদের বিভাগীয় কর্মীসভা পণ্ড হয়ে গেছে। রাতে কাশীপুর বাজারে হিজবুত তাওহীদ অফিস ঘেরাওয়ের চেষ্টা করেন পীর অনুসারীরা। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তপ্ত অবস্থা বিরাজ করছে।

জানা গেছে, শনিবার শিল্পকলা একাডেমী মিলনায়তনে হিজবুত তাওহীদের বিভাগীয় কর্মী সমাবেশ ছিল। তা পণ্ড করার জন্য আগে থেকেই সংগঠিত হন চরমোনাই পীর অনুসারী। তাদের শক্ত অবস্থানের মুখে সমাবেশ করতে ব্যর্থ হয়েছে হিজবুত তাওহীদ। পরে হিজবুত তাওহীদ সদর রোডের উত্তর প্রান্তে মানববন্ধনের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এরপরে হিজবুত তাওহীদ অনুসারীরা কাশীপুর বাজার সংলগ্ন দলীয় কার্যালয়ে ফিরে যান। এ খবর পেয়ে পীর অনুসারীরা কাশীপুর বাজারে জমায়েত হয়ে দলীয় কার্যালয় ঘেরাওয়ের চেষ্টা চালায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিমান বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন রাত সাড়ে ৮টায় জানান, তিনি বিপুল সংখ্যক পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে সরিয়ে দিয়েছেন। পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেন ওসি।

হিজবুত তাওহীদের বিভাগীয় আমীর আল-আমিন সবুজ রাত সাড়ে আটটায় জানান, তারা দলীয় কার্যালয়ে অবরুদ্ধ অবস্থায় আছেন। পুলিশ তাদের কার্যালয় ত্যাগ করার জন্য চাপ দিচ্ছে। অদূরে কাশীপুর বাজারে চরমোনাই পীরের অনুসারীরা বিক্ষোভ করছেন।

আল আমিন সবুজ জানান, শিল্পকলা মিলনায়তনে কর্মীসভা করার জন্য তারা পুলিশ প্রশাসনের পূর্ব অনুমতি নেন। কর্মসূচিতে বাধা দেওয়ার জন্য চরমোনাই অনুসারীরা সেখানে পাল্টা অবস্থান নেয়। শান্তিশৃঙ্খলা রক্ষায় পুলিশের অনুরোধে তারা শিল্পকলা মিলনায়তন থেকে ফিরে আসেন। বিভাগের প্রত্যন্ত এলাকা থেকে আসা সংগঠনের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে অবস্থান নিলে সেখানে বাধা দেন চরমোনাই পীরের লোকজন।

পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশের বরিশালের মুখপাত্র আব্দুল্লাহ আল মামুন টিটু বলেন, হিজবুত তাওহীদ ইসলামের অপব্যাখ্যা দিয়ে মুসলমানদের বিভ্রান্ত করছেন। তারা ইসলামের শত্রু। তাই বরিশালের সব আলেম-ওলামারা সিদ্ধান্ত নিয়েছেন হিজবুত তাওহীদকে সর্বত্র প্রতিহত করা হবে। এজন্যই আলেম-ওলামারা শিল্পকলা মিলনায়তন ও কাশীপুর বাজারে অবস্থান নেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »