সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


ব‌রিশা‌লের ডিডাব্লিউএফ নার্সিং কলেজের শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রকাশ: ২১ জানুয়ারি, ২০২৩, ১:০৯ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

ব‌রিশা‌লের ডিডাব্লিউএফ নার্সিং কলেজের শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শহরের একটি ছাত্রীনিবাস থেকে বেসরকারি নার্সিং কলেজের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ পেয়েছেন তার বন্ধুরা। ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।

নিহতের নাম লামিয়া আক্তার সায়েমা (২২)। তিনি ব‌রিশা‌লের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের অর্জুন মাঝি গ্রামের শাহজাহান মোল্লার মে‌য়ে। শহরের সিঅ্যন্ডবি রোডে অবস্থিত একটি নার্সিং কলেজের ডিপ্লোমা তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন তিনি।

ওই প্রতিষ্ঠানের শিক্ষক সুদীপ কুমার নাথ জানান, শুক্রবার (২০ জানুয়া‌রি) রাত আটটার দিকে সিঅ্যান্ডবি রোড এলাকার ছাত্রী নিবাস থেকে লামিয়ার ঝুলন্ত মরদেহ দেখতে পায় তার সহপাঠীরা। তার বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ইন্টার্ন করতে যাওয়ার কথা ছিল। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে তিনি যেতে পারেননি।

লামিয়া আক্তার সায়েমা (২২) বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের অর্জুন মাঝি গ্রামের শাজাহান মোল্লার কন্যা। তিনি নগরীর সিএন্ডবি রোডের ডিডাব্লিউএফ নার্সিং কলেজের ডিপ্লোমা তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন। সায়েমা সিএন্ডবি রোড এলাকার মো. সুলতানের ভবনের তিনতলার ছাত্রী নিবাসে থাকতেন।
রাত আটটার দিকে তার সহপাঠীরা ছাত্রী নিবাসে ফিরে লামিয়ার ঝুলন্ত মরদেহ দেখতে পায়। তাদের চিৎকারে আশপাশের লোকজন এসে মরদেহ উদ্ধার করে শেবাচিমে নিয়ে যায়। সেখানকার চিকিৎসকরা পরীক্ষার পর লামিয়াকে মৃত ঘোষণা করেন।

সুদীপ কুমার আরও বলেন, ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। কিন্তু কী কারণে এটি ঘটেছে, বলা যাচ্ছে না।

শেবাচিম পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মাইনুল জানান, জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করার পর লামিয়ার মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »