বরিশালে ট্রলার থেকে পড়ে শ্রমিক নিখোঁজ
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি, ২০২৩, ৭:৫৯ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশালে ট্রলার থেকে পড়ে শ্রমিক নিখোঁজ

বরিশালের কীর্তনখোলা নদীতে পড়ে মো. সোহেল খান (৩২) নামে এক শ্রমিক নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে নদীর বেলতলা খেয়াঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সোহেল ঝালকাঠির নলছিটি উপজেলার আমিরাবাদ এলাকার আব্দুল জলিল খানের ছেলে। তিনি বরিশাল নগরের পলাশপুর বৌ-বাজার এলাকায় থেকে ট্রলারে শ্রমিক হিসেবে কাজ করতেন।

ঘটনাস্থলে থাকা বরিশাল সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা বলেন, চরমোনাই মাহফিলগামী মসুল্লিদের পারাপারের ট্রলারে শ্রমিক হিসেবে কাজ করতেন সোহেল। সকাল ১০টার দিকে ঘাটে বেঁধে রাখা একটি ট্রলারের পেছনে গেলে সেখান থেকে নদীতে পড়ে নিখোঁজ হন তিনি। তার সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা তল্লাশি করছেন।

বরিশাল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে নৌ-স্টেশনের ডুবুরি দল ঘটনাস্থলে উদ্ধার কাজ শুরু করেছে। কিন্তু ঘটনাস্থল বেলতলা ফেরিঘাট এলাকায় তীব্র স্রোত থাকায় উদ্ধার কাজ বিঘ্ন ঘটছে।

তিনি বলেন, এর আগেও এখানে বেশ কয়েকজন পড়ে গিয়ে নিখোঁজ হয়েছেন। তাদের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা সম্ভব হয়নি। চরে গিয়ে তাদের মরদেহ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে নিখোঁজ সোহেলকে ঘটনাস্থল থেকে উদ্ধার সম্ভব হবে না।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »