সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বরিশালে নোঙর করেছে ‘গঙ্গা বিলাস’
প্রকাশ: ৮ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:২৩ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশালে নোঙর করেছে ‘গঙ্গা বিলাস’

বিশ্বের দীর্ঘতম রিভার ক্রুজ ‘গঙ্গা বিলাস’ নোঙর করেছে বরিশালের কীর্তনখোলা নদীতে। এই প্রমোদতরীতে সুইজারল্যান্ড ও জার্মানির ২৮ জন পর্যটক রয়েছেন। বুধবার দুপুর আড়াইটায় বরিশালে এসে পৌঁছায় এই প্রমোদ তরীটি। বিকালে পর্যটকরা বরিশাল নগরীর বগুড়া রোডে থাকা ১২০ বছরের পুরনো এপিফানি গির্জা পরিদর্শন করেন।

জানা গেছে, এই নদী ক্রুজের সূচনা হয় গত ১৩ জানুয়ারি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্বোধনের মধ্য দিয়ে। বারানসি থেকে পতাকা প্রদর্শনের পর গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয় এই প্রমোদ তরী। ২১তম দিনে শুক্রবার গভীর রাতে বাংলাদেশের জলসীমায় পৌঁছায় এটি। অ্যান্টিহারায় ক্রুজ যাত্রীরা রাত্রিযাপনের পর শনিবার সকালে ক্রুজটি তার পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করে।

ওই দিন বিকালে মোংলা বন্দরে রিভার ক্রুজ সদস্যদের স্বাগত জানায় নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ ও বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। ‘গঙ্গা বিলাস’ এর এই গুরুত্বপূর্ণ সফর দুই দেশের মধ্যে পর্যটনের সম্ভাবনা বৃদ্ধি করতে, জনগণের মধ্যে মেলবন্ধন জোরদার করতে এবং ভারত ও বাংলাদেশের মধ্যে সংযোগের নতুন পথ উন্মোচনের একটি বড় পদক্ষেপ হিসেবে প্রশংসিত হচ্ছে।

সুইজারল্যান্ড ও জার্মানির ২৮ জন পর্যটক বরিশালে আসলে তাদের স্বাগত জানান বরিশাল জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম, টুরিস্ট পুলিশের এএসপি আবুল কালাম আজাদ, বিআইডব্লিউটিএ বরিশালের বন্দর ও পরিবহন বিভাগের উপ পরিচালক আবদুর রাজ্জাক।

বৃহস্পতিবার দুপুরে কীর্তনখোলা ত্যাগ করবে এই প্রমোদ তরী। এরপর টাঙ্গাইল, ঢাকা, সিরাজগঞ্জ এবং রংপুর হয়ে ১৬ ফেব্রুয়ারি আসামের ডিব্রুগড়ে প্রবেশ করবে। মোট ২৭ জন সুইজারল্যান্ডের নাগরিক এবং একজন জার্মান নাগরিককে নিয়ে প্রায় ৫১ দিন ধরে যাত্রা করবে এই জলযান। এটি তার যাত্রাপথে ২৭টি নদীর প্রণালির মধ্য দিয়ে ৩২শ কিলোমিটার পথ অতিক্রম করবে। শেষে আসামের ডিব্রুগড় থেকে আবারো একই পথ দিয়ে বারানসি ফিরে যাবে ‘গঙ্গা বিলাস’।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »