সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


বরিশাল নগরীতে নৃত্য শিল্পী গনধর্ষণ মামলার আসামী গ্রেপ্তার
প্রকাশ: ২৯ জানুয়ারি, ২০২৩, ৫:২৩ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশাল নগরীতে নৃত্য শিল্পী গনধর্ষণ মামলার আসামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীতে নৃত্যশিল্পী গনধর্ষনের মামলার এক আসামীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮ এর একটি দল। শনিবার ভোর রাতে আসামীকে গ্রেপ্তার করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে। গ্রেপ্তার জসিম খান (৪০) বাংলালিংক মোবাইল ফোন কোম্পানীর নগরীর ধানগবেষনা রোডের টাওয়ারের নিরাপত্তাকর্মী। নৃত্য শিল্পী গনধর্ষন মামলার এজাহারনামীয় ২নং আসামী জসিম নগরীর রুপাতলী ধান গবেষণা রোডের খান বাড়ীর মৃত কাসেম খানের ছেলে।
র‌্যাব-৮ এর ১নং কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম মামলার বরাতে জানান, নগরীর ধানগবেষনা রোডের বাসিন্দা কিশোরী (১৭) নৃত্য প্রশিক্ষন নেয়। গত ২১ জানুয়ারী নৃত্য প্রশিক্ষকের সহকারী মিরাজ হোসেন (২২) তাকে জরুরী কথা বলে নগরীর রুপাতলী ধানগবেষনা রোড খান বাড়ীর পাশে বাংলালিংক টাওয়ায়ের নিরপাত্তা কর্মীদের কক্ষে নেয়। সেখানে নিয়ে বিয়ের প্রলোভনে মিরাজ কিশোরী নৃত্য শিল্পীকে ধর্ষন করে। পরে ওই কক্ষে জসিমসহ অজ্ঞাত আরো একজন প্রবেশ করে। তারা কিশোরীকে জানায়, তাকে ধর্ষনের ভিডিও ও স্থিরচিত্র ধারন করা হয়েছে। তাদের সাথে শারিরীক সম্পর্ক না করলে ভিডিও ও স্থির চিত্র অনলাইনে ছেড়ে দেয়ার হুমকি দেয়। কিশোরীকে ভয়ভীতি দেখিয়ে তিনজনে পালাক্রমে ধর্ষন করে।

এ ঘটনায় কিশোরী নৃত শিল্পীর মা বাদী হয়ে নামধারী মিরাজ ও জসিমসহ অজ্ঞাত এক জনকে আসামী করে কোতয়ালী মডেল থানায় মামলা করে।
ঘটনাটি জানতে পেরে র‌্যাব ছায়া তদন্ত ও নজরদারি শুরু করে। র‌্যাব সদর দপ্তরের আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় র‌্যাব-৮ এর এএসপি মো. রেজাউল করিমের নেতৃত্বে একটি দল পটুয়াখালী কলাপাড়া উপজেলার ধানখালী এলাকায় অভিযান করে। ভোর রাত পৌনে তিনটার দিকে ওই এলাকায় আত্মগোপনে থাকা জসিমকে গ্রেপ্তার করেছে।

আসামীকে কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব কোম্পানী কমান্ডার জানিয়েছেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »