মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বরিশাল বিভাগ অচল করে দেওয়ার হুঁশিয়ারি বিএনপির
প্রকাশ: ২০ অক্টোবর, ২০২২, ৭:৩৫ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশাল বিভাগ অচল করে দেওয়ার হুঁশিয়ারি বিএনপির

বরিশালে ৫ নভেম্বর অনুষ্ঠিতব্য গণসমাবেশে বাধা বিপত্তি ও হয়রানির মাধ্যমে অশান্তি সৃষ্টি করা হলে বরিশাল বিভাগ অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন নগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক।

নগরীর সদর রোডে বিএনপি কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।

সারা দেশে ধরপাকড়, মিথ্যা মামলা, গ্রেফতার, জামিন বাতিল করে কারাগারে পাঠানো, পুলিশি হামলা ও আওয়ামী সন্ত্রাসীদের নির্যাতনের প্রতিবাদে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মনিরুজ্জামান খান ফারুক আরও বলেন, এই সরকার দেশকে ধ্বংস করে দিয়েছে। তাই আজ দেশের মানুষ এই সরকারকে এক মুহূর্তের জন্যও ক্ষমতায় দেখতে চায় না। এর অংশ হিসেবে সারা দেশে সরকার পতনের গণজোয়ার শুরু হয়েছে। সরকার পালানোর পথ খুঁজে না পাচ্ছে না বলেই প্রশাসনের কর্তাদের বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে নিজেদের রক্ষার ব্যর্থ চেষ্টা করছে। তাই নিজেদের (সরকার) রক্ষায় দেশবাসীর দাবি অনুযায়ী নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে দিনের আলোয় ভোটের লড়াইয়ের আসুন। এ সময় অনুষ্ঠিতব্য গণসমাবেশ জনসমুদ্রে পরিণত করার জন্য নেতাকর্মীদের আহ্বান জানানো হয়।

সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদের সঞ্চালনায় বক্তৃতা দেন- মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলী হায়দার বাবুল, যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান টিপু, মহানগর শ্রমিকদলের আহবায়ক ফয়েজ আহমেদ খান, মহানগর মহিলা দলের সভাপতি ফারহানা তিথি, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহবুবুর রহমান পিন্টু, মহানগর যুবদলের সভাপতি আখতারুজ্জামান শামীম প্রমুখ।

সমাবেশের আগে নেতাকর্মীরা মহানগরীর ৩০টি ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হয়। এ সময় নিরাপত্তা নিশ্চিতে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কয়েকটি দল দায়িত্ব পালন করেছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »