সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


ব‌রিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ : বিক্ষোভ
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি, ২০২৩, ৭:৪৭ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ব‌রিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ :  বিক্ষোভ

ব‌রিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ছয়জন আহত হয়েছে।

রোববার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঘটনাটি ঘটে। রাত ৩টা পর্যন্ত ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছিল। এ ঘটনায় জড়িতদের শা‌স্তির দাবীতে সোমবার (২০ ফেব্রুয়ারি) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা।

ক্যাম্পাস সূত্রে জানা গেছে, ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ভূতত্ত্ব ও খ‌নি‌বিদ‌্যা বিভাগের ছাত্র আল সামাদ শান্ত ও আইন বিভাগের মাহামুদুল হাসান তমাল গ্রুপের সঙ্গে আধিপত্য বিস্তার নিয়ে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের ছাত্র আতাউর রা‌ফি ও বাংলা বিভাগের তাহ‌মিদ হাসান না‌ভিদ গ্রুপের বিবাদ চলছিল। ছাত্রলীগের এ সদস্যরা পৃথক দুটি গ্রুপের অনুসারী।

ববি ছাত্রলীগ নেতা আতাউর রা‌ফি জানান, দিন দুয়েক আগে রুপাতলীতে বহিরাগতদের সঙ্গে তাদের ঝামেলা হয়। রোববার সেটি মীমাংসার কথা ছিল। কিন্তু বহিরাগতরা দেশিয় অস্ত্র নি‌য়ে রাত ১০টার দিকে তাদের ওপর হামলা চালায়। দফায় দফায় হামলায় তিনজন আহত হন। হামলার ঘটনায় বহিরাগতদের সঙ্গে যোগ দেন আল সামাদ শান্ত ও মাহামুদুল হাসান তমালের বাহিনী।

১৮-১৯ বর্ষের হিসাব বিজ্ঞান বিভাগের ছাত্র ও অপর ছাত্রলীগ নেতা শরীফুল ইসলাম জানান, কোনো কারণ ছাড়াই আল সামাদ শান্তর নেতৃত্বে বহিরাগতরা না‌ভিদ, রুম্মান ও আতাউরের ওপর হামলা চালায়। এতে তারা তিনজন আহত হন। এ ঘটনায় শান্তর বিচার দাবী করে ক্যাম্পাসের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন তারা।

এ ঘটনায় আল সামাদ শান্তর গ্রুপের তিন সদস্যও আহত হন বলে জানা যায়। বিষয়টি নিয়ে তার সঙ্গে কথা বলার চেষ্টা করা হয়। কিন্তু তাকে পাওয়া যায়নি। বন্ধ রয়েছে তার মুঠোফোনও।

ব‌রিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর খোরশেদ আলম এ ব্যাপারে বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সপ্তম ও অষ্টম ব‌্যাচের ছাত্রদের দুই গ্রুপের মারামা‌রির খবর জেনেছি। ক্যাম্পাসে বিশৃঙ্খলা করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে উভয় পক্ষকে বলে দেওয়া হয়েছে।

ব‌রিশাল মেট্রোপ‌লিটন পুলিশের দক্ষিণ বিভাগের অতিরিক্ত উপ ক‌মিশনার ফজলুল ক‌রিম ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের খবর পেয়েছেন। তিনি জানান, পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থলেও অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পরে কোনো ঝামেলা দেখা গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »