সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


বরিশাল বিশ্ব‌বিদ্যালয়ে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম : ৩ ছাত্রলীগ নেতা গ্রেফতার
প্রকাশ: ২৫ জানুয়ারি, ২০২৩, ৩:৫৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশাল বিশ্ব‌বিদ্যালয়ে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম : ৩ ছাত্রলীগ নেতা গ্রেফতার

বরিশাল বিশ্ববিদ্যালয় (ব‌বি) এর গনিত বিভাগের ছাত্র ও ছাত্রলীগ নেতা মহিউদ্দিন আহমেদ সিফাতকে হলে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পি‌টিয়ে জখম করার ঘটনায় বিশ্ব‌বিদ্যালয়ের ৩ শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পু‌লিশ।গ্রেফতাররা হলেন- বিশ্ব‌বিদ্যালয়ের শিক্ষার্থী আলীম সালেহী, রিয়াজ উদ্দিন মোল্লা ও শামীম সিকদার।
তারা সবাই এ বিশ্ব‌বিদ্যালয়ে ছাত্রলীগের পৃথক গ্রুপের নেতৃত্বে রয়েছে।বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) আসাদুজ্জামান।

তিনি জানান, বিশ্ব‌বিদ্যালয়ে এ হামলার পর আহত শিক্ষার্থী মহিউদ্দিন আহমেদ সিফাত বাদী হয়ে এক‌টি মামলা করেছেন। মামলা‌টিতে ৭ জন নামধারীসহ আরও ৭-৮ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

ও‌সি আসাদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের বি‌ভিন্ন অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করেছে বন্দর থানা পু‌লিশ। তারা সবাই ওই মামলার এজাহানভুক্ত আসামি। এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত বাকিদেরও আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

 

আরও পড়ুন…… বরিশাল বিশ্ববিদ্যালয় : ছাত্রলীগের ২ নেতাকে কুপিয়ে জখম

 

এ বিষ‌য়ে উপ কমিশনার (দ‌ক্ষিণ) আলী আশরাফ ভূঞা বলেন, কি কারণে এ ঘটনা ঘটেছে এই বিষয়ে আমরা আটককৃত‌দের জিজ্ঞাসাবাদ করছি। আশা করছি মূল ঘটনা দ্রুতই বেরিয়ে আসবে।তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাতভর অভিযান চালিয়ে আলীম ছালেহি, রিয়াজ উদ্দিন মোল্লা, শামীম সিকদার ও শেখ রেফাত মাহমুদকে আটক করা হয়েছে। বাকি আসামিদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

উল্লেখ্য, মঙ্গলবার (২৪ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের শের-ই বাংলা হলের ৪০১৮ নম্বর রুমে হেলমেট পরিহিত একদল যুবক মহিউদ্দিন আহমেদ সিফাতের উপর হামলা করে। এ সময় তাকে বাঁচাতে গিয়ে জিএম ফাহাদ ও একে জিহাদ নামের দুই শিক্ষার্থী আহত হয়। তারা সবাই বরিশাল বিশ্ববিদ্যালয়ের শের-ই বাংলা হলের আবাসিক শিক্ষার্থী। আর হামলাকা‌রীরা বিশ্ব‌বিদ্যালয়ের ছাত্র ও ছাত্রলীগের সংগঠক।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »