সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রী হলে গুইসাপ, দুই শিক্ষার্থী অজ্ঞান
প্রকাশ: ১১ সেপ্টেম্বর, ২০২২, ১:৪৮ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রী হলে গুইসাপ, দুই শিক্ষার্থী অজ্ঞান

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা আবাসিক হলের কক্ষের ভেতরে গুইসাপ দেখে আতঙ্কিত হয়ে জ্ঞান হারিয়েছেন ওই হলের দুই শিক্ষার্থী৷

শনিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১টায় শেখ হাসিনা হলের ১০০৩ নং কক্ষে একটি গুইসাপ প্রবেশ করে। রুমে অধ্যয়নরত এক আবাসিক শিক্ষার্থীর পায়ের নিচ দিয়ে তার চৌকির নিচে ঢুকে পড়ে সাপটি। পরক্ষণে সাপের এমন উপস্থিতে সেই শিক্ষার্থী অজ্ঞান হয়ে পড়ে৷

পরে জানা যায় সাপটি গুই সাপ৷ মিনিট ছয়ের বেশি সময় সাপটি ঐ কক্ষে অবস্থান করে, পরে হলের সিকিউরিটি গার্ডের চেষ্টায় সাপটি কক্ষের বাহিরে চলে যায়৷

সাপটি বের হওয়ার কিছুক্ষণ পর আরেক শিক্ষার্থী ভয়ে অজ্ঞান হয়ে পড়ে৷ তিনি বিশ্ববিদ্যালয়ের সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের তৃতীয় বর্ষের শিক্ষার্থী৷

পরবর্তীতে তৎক্ষণাত তাদেরকে শেরে বাংলা মেডিকেল কলেজে ভর্তি করা হয় ৷ চিকিৎসকদের দুইঘণ্টা পর্যবেক্ষণে কিছুটা সুস্থ হলে পরবর্তীতে হলে নিয়ে আসা হয়৷ একজন সুস্থ হলেও অন্য একজন অসুস্থ।

হলের নিচতলার শিক্ষার্থীরা জানান, গত দুইমাস আগেও জাত সাপ(কেউটে) হলের নিচতলার মেঝেতে পাওয়া যায়৷ হলের প্রভোস্টকে জানানো হলেও তিনি কোন ব্যবস্থা গ্রহণ করেননি৷

শিক্ষার্থীরা আরও জানান গত তিন মাস আগে এই জাতীয় সাপ নিচতলার বাথরুমের প্রবেশ করে। তখনও হল কর্তৃপক্ষকে জানানো হয়৷ তারপরও নিশ্চুপ হল প্রশাসন৷ শিক্ষার্থীদের অভিযোগ- হলের পাশে অনেক ঝোপঝাড় যেটা ঠিকমতো পরিষ্কার করা হয় না৷

এরআগে গত ১৭ই জানুয়ারি শেখ হাসিনা হলের নিচ তলায় চোর প্রবেশ করে এবং বেশ কিছু মূল্যবান জিনিস নিয়ে যায়৷

এ বিষয়ে শেখ হাসিনা হলের প্রভোস্ট রেহেনা পারভীনের সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি ৷

বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য ড.মো. ছাদেকুল আরেফিন বলেন, হলের আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্নের কাজ চলমান৷ এছাড়াও প্রত্যেক হলের আশেপাশে কার্বলিক এসিডের ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে৷




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »