সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


বরের মেয়েসহ মধুচন্দ্রিমায় দিয়া
প্রকাশ: ২৮ মার্চ, ২০২১, ১:২৭ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরের মেয়েসহ মধুচন্দ্রিমায় দিয়া

দেড় বছরের একাকিত্ব ঘুচিয়ে নতুন ভালোবাসাকে বরণ করলেন বলিউড তারকা দিয়া মির্জা। করোনাকালের নতুন স্বাভাবিকতায় গত ১৫ ফেব্রুয়ারি ভারতীয় ব্যবসায়ী বৈভব রেখিকে বিয়ে করেন তিনি। দুজনেরই দ্বিতীয় বিয়ে এটি। বিয়ের পর সবকিছু গুছিয়ে মধুচন্দ্রিমায় গেছেন এই জুটি, সঙ্গে বৈভবের প্রথম স্ত্রীর মেয়ে সামায়রা!

মধুচন্দ্রিমায় দিয়া মির্জা ও  মেয়ে সামায়রা

মধুচন্দ্রিমায় দিয়া মির্জা ও মেয়ে সামায়রা
ইনস্টাগ্রাম

সমুদ্রের পাড়ে আকাশি, হালকা নীল ও সাদা রঙের পোশাকে একের পর এক ছবি পোস্ট করছেন দিয়া। একটি ছবিতে দিয়ার সঙ্গে ধূসর জাম্পস্যুটে দেখা গেল সামায়রাকেও। বাবার বিয়েতেও উপস্থিত ছিল সে, বরণ করে নিয়েছে নতুন মাকে। বৈভবের সাবেক স্ত্রী সুনয়না জানিয়েছেন, দিয়ার সঙ্গে বৈভবের বিয়েতে তিনি খুশি। বৈভব আর সুনয়নার মেয়ে সামায়রাকে আপন করে নিয়েছেন দিয়া। এমনকি তাঁকে সঙ্গে নিয়ে মালদ্বীপে মধুচন্দ্রিমায় গিয়ে রীতিমতো নজির স্থাপন করলেন দিয়া। আর এজন্য সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ প্রশংসা কুড়াচ্ছেন এই অভিনেত্রী।

দিয়া মির্জা ও বৈভবের বিয়ের একটি ছবি

দিয়া মির্জা ও বৈভবের বিয়ের একটি ছবি
ইনস্টাগ্রাম

২০০০ সালে মিস এশিয়া প্যাসিফিক ইন্টারন্যাশনাল হয়ে বলিউডে পা রেখেছিলেন দিয়া। অভিনয় দিয়ে কেড়েছিলেন দর্শকের নজর। তবে জ্বলে উঠতে পারেননি। বলিউডে বলাবলি হতো, দিয়া রূপবতী, মেধাবী আর পরিশ্রমী হওয়া সত্ত্বেও বলিউডে জায়গা করে নিতে পারলেন না। শুরুতে সাড়া ফেললেও সময়ের সঙ্গে সঙ্গে অনেকটাই ফ্যাকাশে হয়ে পড়েছিলেন তিনি। ২০১৪ সালে ব্যবসায়িক অংশীদার সাহিল সংঘকে বিয়ে করেছিলেন দিয়া। পাঁচ বছরের মাথায় হলো ছন্দপতন। ২০১৯ সালের আগস্টে বিচ্ছেদের ঘোষণা দেন দিয়া ও সাহিল।

দিয়া মির্জা

দিয়া মির্জা
ইনস্টাগ্রাম

২০২০ সালে অনুভব সিনহা পরিচালিত থাপ্পড় ছবিতে তাপসী পান্নুর সঙ্গে শেষবার পর্দায় দেখা গিয়েছিল দিয়াকে। এর আগে ২০১৮ সালে মুক্তি পাওয়া সঞ্জু ছবিতে অভিনয় করেছিলেন তিনি। সিনেমার পাশাপাশি ওয়েব সিরিজেও কাজ করেছেন। আক্কিনেনি নাগার্জুনার সঙ্গে তেলেগু ছবি ওয়াইল্ড ডগ-এ দেখা যাবে তাঁকে।

দিয়া মির্জা

দিয়া মির্জা
ইনস্টাগ্রাম




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »