শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


বাউফলের নদী ভাঙনে ৩ ইউনিয়ন বিলীন হওয়ার পথে
প্রকাশ: ২২ মে, ২০২২, ১:৪৭ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

বাউফলের নদী ভাঙনে ৩ ইউনিয়ন বিলীন হওয়ার পথে
পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর, কাছিপাড়া ও চন্দ্রদ্বীপ ইউনিয়ন তেঁতুলিয়া ও কারখানা নদীর অব্যাহত ভাঙনে বিলীন হওয়ার উপক্রম হয়েছে।
বর্ষা মৌসুুম শুরু হওয়ার পর নাজিরপুর ইউনিয়নের নিমদি, চন্দ্রদ্বীপের চরব্যারেট, চরওয়াডেল এবং কাছিপাড়া ইউনিয়নের চর রঘুনদ্দিন, বাহেরচর, গোপালিয়া ও পশ্চিম কাছিপাড়া গ্রামে নদী ভাঙণ ভয়াবহ রূপ ধারণ করেছে। প্রতিনিয়ত বিলীন হয়ে যাচ্ছে বসতবাড়ি, ফসলি জমি ও গাছপালা। বর্তমানে নদী ভাঙন আতংকে রয়েছেন কারখানা ও তেতুলিয়া নদী তীরবর্তী প্রায় ৩ হাজার পরিবার।
সংশ্লিষ্ট সূত্র জানায়, কাছিপাড়া ইউনিয়নের বাহেরচর ও গোপালিয়া বাজার, চর রঘুনদ্দিন, হিস্যাজাত, পশ্চিম কাছিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পশ্চিম কাছিপাড়া দারুচ্ছুন্নাত দাখিল মাদ্রাসা কারখানা নদীর ভাঙনের মুখে পড়েছে।
কাছিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, দীর্ঘ ৩০ বছর ধরে অব্যাহত ভাঙন চলছে। ইতিমধ্যে কাছিপাড়া ইউনিয়নের হাজিপুর গ্রাম সহ শত শত ঘরবাড়ি নদীর অতল গর্ভে হারিয়ে  গেছে।
গোপালিয়া গ্রামের ইউনুস প্যাদা নামের এক কৃষক কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমাদের জমিজমা, বাগানবাড়ি, ঈদগাহ মাঠ সবকিছুই নদীতে ভেঙে গেছে। সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না। খুব আতঙ্কের মধ্যে আছি। রাতে ঘুমাতে পারি না, কখন বসত ঘরটা ভেঙে নিয়ে যায়।
নাজিরপুর ইউনিয়নের নিমদি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নিমদি গ্রাম তেতুলিয়ার ভাঙনে নিশ্চিহ্ন হওয়ার পথে। চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরব্যারেট ও চরওয়াডেল দ্রুত গতিতে বিলীন হয়ে যাচ্ছে। ইতিমধ্যে চন্দ্রদ্বীপের শতশত একর ফসলি জমি বিলীন হয়ে গেছে। ভাঙন কবলিত এলাকা নদী গর্ভে বিলীন হয়ে গেলেও এ ব্যাপারে কোন পদক্ষেপ নেয়া হচ্ছে না। চন্দ্রদ্বীপ ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার আফরোজা বেগম বলেন, ভাঙন আতংকে আমাদের ঘুম হারাম হয়ে গেছে। এলাকাবাসী ভাঙনরোধের জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের  হস্তক্ষেপ কামনা করছেন।
এ প্রসঙ্গে পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. কাইছার আলম বলেন, ৩টি ইউনিয়নের ভাঙনরোধের জন্য দ্রুত পদক্ষেপ নেয়া হবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »