সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


বাউফলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাতজনকে পিটিয়ে ও কুপিয়ে জখম
প্রকাশ: ৩০ জানুয়ারি, ২০২৩, ১:২৩ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

বাউফলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাতজনকে পিটিয়ে ও কুপিয়ে জখম

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি :

পটুয়াখালীর বাউফলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আলাউদ্দিন মৃধা নামের এক কৃষককে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করেছেন তার প্রতিবেশি সেলিম মৃধা (৫৫) ও ফিরোজ(৩০) নামের দুই ব্যক্তি। এতে একই পরিবারের অপর আরও ৬জনকে পিটিয়ে আহত করা হয়। গতকাল দুপুর ১টার দিকে উপজেলার নওমালা ইউনিয়নের বাবুরহাট এলাকায় এঘটনা ঘটে।

স্থানীয় ও আহতদের সূত্রে জানা গেছে, ডাল খেতে গরু প্রবেশ করে ফসল নস্ট করাকে কেন্দ্র করে উভয় পক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধেঁ। এতে সেলিম মৃধা ও ফিরোজ আলাউদ্দিনের উপর চড়াও হয়ে পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করা হয় আলাউদ্দিনকে। এসময় আলাউদ্দিনের ছেলে তাকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও পিটিয়ে আহত করা হয়। পরে স্থানীয়রা তাদেরকে ছাড়িয়ে নিলেও দ্বিতীয় দফায় সেলিম, ফিরোজ ও রিয়াজের নেতৃত্বে ৮/১০ একটি দল আবার আলাউদ্দিনের পরিবারের উপর হামলা চালায়। এতে আহত হন আলাউদ্দিনের মেয়ে নাজিয়া, ভাই আনোয়ার, আন্তেসা, ডালিম ও সালমা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এব্যপারে বাউফল থানায় মামলার প্রস্তুতি চলছে।

অভিযুক্ত রিয়াজ মৃধাকে ফোন করে সাংবাদিক পরিচয় দেয়ার পর ফোনটি কেটে দেন। এরপর একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

এব্যপারে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এখনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »