সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


বাউফল :বাড়ি থেকে তুলে নিয়ে গৃহবধূকে হাত-মুখ বেঁধে নির্যাতন
প্রকাশ: ৯ মার্চ, ২০২৩, ১:৫৬ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

বাউফল :বাড়ি থেকে তুলে নিয়ে গৃহবধূকে হাত-মুখ বেঁধে নির্যাতন

আফিপা আক্তার (২০) নামের এক গৃহবধূকে বাড়ি থেকে তুলে নিয়ে মুখ ও হাত বেঁধে পাশবিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। ফেসবুকে নির্যাতনের একটি ভিডিও ছড়িয়ে পড়লে বুধবার দুপুর দেড়টার দিকে বাউফল থানার ওসি ঘটনাস্থল কাছিপাড়া ইউনিয়নে ওই গৃহবধূর বাড়িতে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

ওই গৃহবধূর স্বামীর নাম হৃদয় হোসেন (২২)। তিনি কুমিল্লা জেলার একটি ইটভাটায় পোড়াই মিস্ত্রির কাজ করেন।

গৃহবধূ আফিপা আক্তার জানান, শুক্রবার দিবাগত রাত ৯টার দিকে তিনি প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে গেলে কয়েকজন তাকে মুখ বেঁধে কাছিপাড়া আবদুর রশিদ চুন্নু মিয়া ডিগ্রি কলেজের কাছে ও স্থানীয় মিজান মীরের বাড়ির দক্ষিণ পাশে একটি ফসলি জমিতে নিয়ে যায়। সেখানে নিয়ে তারা তার হাত বেঁধে পাশবিক নির্যাতনের চেষ্টা করে। একপর্যায়ে ব্যর্থ হয়ে শাকিল হাওলাদার তার বাম হাতের কবজিতে ধারালো ছুড়ি দিয়ে আঘাত করে।

এ ঘটনার প্রায় এক ঘণ্টা পর স্থানীয় বিজলী আক্তার নামের এক নারী তাকে ওই অবস্থা দেখতে পেয়ে ডাকচিৎকার দিলে কয়েক ব্যক্তি এসে তাকে উদ্ধার করেন। এ ঘটনা কারো কাছে প্রকাশ করলে প্রাণে মেরে ফেলা হবে বলে হুমকি দেয়। যে কারণে ভয়ে তিনি ঘটনাটি কারো কাছে প্রকাশ করেননি।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েক ব্যক্তি জানান, বিজলী নামের এক মহিলার ডাকচিৎকার শুনে আমরা ৫-৬ জন লোক তার কাছে যাই এবং তাকে হাত ও মুখ বাধা অবস্থায় দেখতে পাই। ইতোমধ্যে খবর পেয়ে অনেক লোক ভিড় জমান। আমরা তার মুখ ও হাতের বাঁধন খোলার সময় কেউ কেউ মোবাইলে এ দৃশ্য ভিডিও করেন। ওই গৃহবধূ আমাদের কিছুই জানায়নি। পরে ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়ে।

এ ব্যাপারে বাউফল থানার ওসি আল মামুন বলেন, বুধবার দুপুরে বিষয়টি জানার পরে আমি ফোর্স নিয়ে ঘটনাস্থলে যাই এবং গৃহবধূকে উদ্ধার করে থানায় নিয়ে আসি। আমি তার সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে বলেছেন- তাকে মুখ ও হাত বেঁধে মারধরসহ পাশবিক নির্যাতনের চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »