রবিবার ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   রবিবার ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


বাখমুতের পর এবার লুহানস্কে তুমুল আক্রমণ চালাচ্ছে রাশিয়া
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি, ২০২৩, ৯:৪৩ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বাখমুতের পর এবার লুহানস্কে তুমুল আক্রমণ চালাচ্ছে রাশিয়া

ইউক্রেনের বাখমুতের পর এবার লুহানস্ক অঞ্চলে তুমুল আক্রমণ চালাচ্ছে রুশ বাহিনী বলে অভিযোগ করেছেন ওই অঞ্চলের গভর্নর সেরহি হাইদাই।

শুক্রবার ইউক্রেনীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। খবর আলজাজিরার।

তিনি বলেন, আজ ইউক্রেনের জন্য সব দিক থেকে কঠিন, কারণ রুশ বাহিনীর আক্রমণের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গোলাবর্ষণও অনেক বেড়েছে, এমনকি বিমান বাহিনীর আক্রমণও।

ক্রেমিনা শহরের কাছে যুদ্ধের বিষয়ে তিনি বলেন, রুশ বাহিনী আমাদের প্রতিরক্ষা লাইন ভেদ করার জন্য ক্রমাগত চেষ্টা করে যাচ্ছে।

এর আগে ইউক্রেনের যুদ্ধবিধ্বস্ত বাখমুত শহরে রাশিয়ার হামলায় ইউক্রেনের পাঁচজন নিহত হয়েছেন। এ হামলায় আরও ৯ জন আহত হয়েছেন। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে ইউক্রেনের বেশ কয়েকটি ভবন।

রাশিয়ার গোলাবর্ষণের কারণে ইউক্রেনের বাখমুত ছাড়তে নির্দেশ দিয়েছেন দেশটির ডেপুটি প্রধানমন্ত্রী ইরিনা ভেরেশ্চুক।

প্রসঙ্গত, গত কয়েক মাস ধরে ইউক্রেনের বাখমুত শহর দখলের জন্য অদম্য লড়াই করছে রাশিয়া। তবে ইউক্রেন কোনোভাবেই এটি রাশিয়ার কবলে ছেড়ে দিতে নারাজ।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »