শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


বানারীপাড়ায় র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার
প্রকাশ: ২৩ জুলাই, ২০২২, ৯:২৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বানারীপাড়ায় র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার

বানারীপাড়া প্রতিনিধি :-

বরিশালের বানারীপাড়ার র‌্যাবের অভিযানে শীর্ষ মাদক ব্যবসায়ী সোহেল মোল্লার বাড়ি থেকে সাড়ে ২৮ কেজি গাঁজা ও ১৯৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।
২২ জুলাই শুক্রবার বিকাল ৫টার দিকে বানারীপাড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মহিষাপোতা গ্রামের সোহেল মোল্লা বাড়িতে র‌্যাব-৮’র কোম্পানি কমান্ডার মেজর জাহাঙ্গির আলমের নেতৃত্বে এক অভিযান পরিচালনা করা হয়। এসময় সেখান থেকে ১৯৫ বোতল ফেন্সিডিল ও সাড়ে ২৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তবে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে শীর্ষ মাদক ব্যবসায়ী সোহেল মোল্লা (৩৫), ও তার ২ সহযোগী শাহাদাত হোসেন (২৭) ও হারুন হাওলাদার (৩৩) পালিয়ে যায়।
এ ঘটনায় বরিশাল র‌্যাব-৮’র ডিএডি আ.মতিন বাদী হয়ে ওই তিন জনকে আসামী করে ওই রাতেই বানারীপাড়া থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেন।
তবে আক্ষেপের বিষয় বিভিন্ন সময় সে র‌্যাব ও পুলিশের হাতে অবৈধ পিস্তল, ফেন্সিডিল,ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার হলেও কিছুদিন হাজতবাস শেষে আইনের ফাঁকফোকর দিয়ে সে বেড়িয়ে এসে পুনরায় মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিল। দীর্ঘবছর ধরে মাদকের ব্যবসা করে বানারীপাড়া ও এর পার্শ্ববর্তী এলাকার কিশোর ও যুবসমাজকে ধ্বংশের দ্বার প্রান্তে নিয়ে গেছে।
এলাকাবাসীর তথ্যমতে, অবৈধ মাদক ব্যবসার সঙ্গে তার পুরো পরিবার জড়িত ।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »