শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


বানারীপাড়ায় ১৫ ভুমিহীন পরিবার পেল জমিসহ পাকা ঘর
প্রকাশ: ২২ জুলাই, ২০২২, ১১:২০ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

বানারীপাড়ায় ১৫ ভুমিহীন পরিবার পেল জমিসহ পাকা ঘর

এনামুল কবির পলাশ, বানারীপাড়া প্রতিনিধি:-

বরিশালের বানারীপাড়ায় ১৫ ভূমি ও গৃহ হীন পরিবারকে জমিসহ পাকা ঘর প্রদান করা হয়েছে।
২১ জুলাই বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি সারা দেশে ২৬ সহস্রাধিক ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমিসহ পাকা ঘর হস্তান্তর করেন। এরই ধারাবাহিকতায় উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী অফিসার রিপন কুমার সাহার সভাপতিত্বে দলিল হস্তান্তর অনুষ্ঠানে বানারীপাড়ার ১৫ জন গৃহহীনকে জমিসহ পাকা ঘরের দলিল হাতে তুলে দেন।
এ সময় জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বানারীপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু ও বানারীপাড়া প্রেসক্লাবের সভাপতি রাহাদ সুমন।
এ ছাড়াও উপস্থিত ছিলেন বানারীপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. জাফর আহম্মেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মহসিন-উল-হাসান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আফসানা আরেফীন, উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক এস.মিজানুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুজন মোল্লা, যুগ্ম সম্পাদক ফয়েজ আহম্মেদ শাওন প্রমুখ।
মুজিব শতবর্ষ উপলক্ষে বানারীপাড়া উপজেলায় এ পর্যন্ত মোট ৩৮০ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমিসহ রঙিন পাকা ঘর প্রদান করা হয়েছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »