● ●


বাবরি মসজিদ ধ্বংসের দৃশ্য দেখে কেঁদেছিলেন সোনিয়া, ‘দিল মে বাবর’ বলে বিজেপির কটাক্ষ
প্রকাশ: ৮ নভেম্বর, ২০২৬, ১০:১৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বাবরি মসজিদ ধ্বংসের দৃশ্য দেখে কেঁদেছিলেন সোনিয়া, ‘দিল মে বাবর’ বলে বিজেপির কটাক্ষ

ভারতের অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের ঘটনা টেলিভিশনে দেখে কেঁদে ফেলেছিলেন কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপারসন সোনিয়া গান্ধী। ১৯৯২ সালের ওই ঘটনা তাকে উপলব্ধি করিয়েছিল, ভারতের ধর্মনিরপেক্ষ চরিত্র রক্ষায় দীর্ঘ লড়াই করতে হবে। সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান-কে দেওয়া এক সাক্ষাৎকারে অতীতের সেই স্মৃতি তুলে ধরেন তিনি।নিজের আত্মজীবনী প্রকাশের আগে দেওয়া সাক্ষাৎকারে সোনিয়া গান্ধী বলেন, মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু ও তাদের সহযোদ্ধারা যে ধর্মনিরপেক্ষ ভারতের স্বপ্ন দেখেছিলেন, তা ধরে রাখতে দীর্ঘ সংগ্রামের প্রয়োজন হবে—বাবরি মসজিদ ধ্বংসের সময়ই এমন উপলব্ধি হয়েছিল তার।সাক্ষাৎকারে কংগ্রেসের রাজনৈতিক ভূমিকা নিয়েও আত্মসমালোচনা করেন সোনিয়া। তার মতে, বিজেপির উত্থানের পেছনে কংগ্রেসের নিজেদের ব্যর্থতারও ভূমিকা ছিল। দলটি অনেক ক্ষেত্রে আত্মতুষ্টিতে ভুগেছে এবং পরিস্থিতি মোকাবিলায় যথেষ্ট সক্রিয় ছিল না বলেও মন্তব্য করেন তিনি।সোনিয়ার এই বক্তব্য ঘিরে ভারতের রাজনীতিতে নতুন বিতর্ক তৈরি হয়েছে। তার মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা ও সংসদ সদস্য সুধাংশু ত্রিবেদী।ত্রিবেদী অভিযোগ করেন, সোনিয়ার বক্তব্যে প্রমাণ হয়, বাবর সম্পর্কে কংগ্রেসের যে সহানুভূতি আগে ছিল, তা এখনো রয়েছে। তার ভাষায়, ‘তখন কংগ্রেসের হৃদয়ে বাবর ছিলেন, এখনো আছেন।’ কংগ্রেস মহাত্মা গান্ধীর ‘রামরাজ্য’-এর ধারণা থেকে সরে গিয়ে ‘বাবর রাজ’-এর দিকে ঝুঁকেছে বলেও দাবি করেন তিনি।এ ছাড়া বাবরি মসজিদ ধ্বংসের দৃশ্য সোনিয়া কখন এবং কোন টেলিভিশন চ্যানেলে দেখেছিলেন, তা নিয়েও প্রশ্ন তোলেন বিজেপির এই নেতা। ত্রিবেদী বলেন, ১৯৯২ সালের ৬ ডিসেম্বর বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসে ঘটনাটি নিয়ে সংবাদ প্রচার হয়েছিল। তবে সেদিন কোন ভারতীয় টেলিভিশন চ্যানেলে সোনিয়া ধ্বংসের দৃশ্য দেখেছিলেন, তা জানতে চান তিনি।১৯৯২ সালের ৬ ডিসেম্বর অযোধ্যায় করসেবকদের একটি বিশাল দল বাবরি মসজিদ ভেঙে ফেলে। ঘটনাটি ভারতের রাজনীতি ও সাম্প্রদায়িক সম্পর্কের ইতিহাসে গুরুত্বপূর্ণ মোড় হিসেবে বিবেচিত। মসজিদটি ঘিরে দীর্ঘদিনের বিরোধের পর ২০১৯ সালে ভারতের সুপ্রিম কোর্ট বিতর্কিত জমিতে রামমন্দির নির্মাণের পক্ষে রায় দেন এবং মসজিদ নির্মাণের জন্য বিকল্প পাঁচ একর জমি বরাদ্দের নির্দেশ দেন।সূত্র: টাইমস অব ইন্ডিয়াএআরবি




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »