বিপুল ভোটে জয় পেয়েছেন নৌকার প্রার্থী কামরুল আহসান মহারাজ
প্রকাশ: ৩১ জানুয়ারি, ২০২১, ১:১৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বিপুল ভোটে জয় পেয়েছেন নৌকার প্রার্থী কামরুল আহসান মহারাজ

মেহেদী হাসান রাব্বি, বরগুনা : বরগুনা পৌরসভা নির্বাচনে হেরে গেলেন গত দুই নির্বাচনে বিজয়ী ‘জনতার মেয়র’ শাহাদাত হোসেন। পাঁচ বছর আগে তার কাছে হারলেও এবার জয় পেয়েছেন আওয়ামী লীগের প্রার্থী কামরুল আহসান মহারাজ

শাহাদাত হোসেন নিজেও আওয়ামী লীগ করেন। দলের সমর্থন না পেয়ে তিনি প্রার্থী হন স্বতন্ত্র হিসেবে। ভোটের মাঠে নিজের পরিচয় দেন জনতার মেয়র হিসেবে।

নৌকা নিয়ে মহারাজ পেয়েছেন নয় হাজার ২৯৭ ভোট। জগ প্রতীক শাহাদাত পেয়েছেন ছয় হাজার ৯০৩ ভোট। দুই হাজার ৩৯৪ ভোটের ব্যবধানে জিতেছেন নৌকার প্রার্থী।
২০১৫ সালেও এই দুই প্রার্থীর লড়াই হয়েছিল। সে বছরও মহারাজ পেয়েছিলেন নৌকা। আর দলের মনোনয়ন না পেয়ে বিদ্রোহী হিসেবে দাঁড়ান শাহাদাত। ভোটের দিন ব্যাপক গোলযোগ হয়। হামলায় আহত হন মহারাজ। তবে জিততে পারেননি তিনি।

এবার ভোটের প্রচার চলাকালে পৌরসভায় নানা হাঙ্গামা-সহিংসতার ঘটনায় নির্বাচন নিয়ে তৈরি হয় উদ্বেগ। তবে ভোটের দিনের চিত্র ছিল পুরোপুরি বিপরীত। কোনো ধরনের গোলযোগ ছাড়াই ভোটাররা তাদের পছন্দের প্রার্থীর পক্ষে রায় দিয়েছেন। কেন্দ্রে কেন্দ্রে দেখা গেছে লম্বা লাইন।

বিএনপির প্রার্থী আবদুল হালিম প্রচার চলাকালে আশা করেছিলেন, আওয়ামী লীগের দুই পক্ষের লড়াইয়ের কারণে তিনি ভালো করবেন। তবে সেটা হয়নি। ৮৯৪ ভোট পেয়ে তিনি তৃতীয় হয়েছেন।
জেলার আরেক পৌরসভা পাথরঘাটাতেও জিতেছেন আওয়ামী লীগের প্রার্থী।

দলের প্রার্থী আনোয়ার হোসেন আকন ভোট পেয়েছেন ছয় হাজার ৬৭টি। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জামায়াত নেতা মাহবুবুর রহমান খান পেয়েছেন দুই হাজার ২৩২ ভোট।

দুই জনের ভোটের ব্যবধান তিন হাজার ৮৩৫।

আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে লড়া আওয়ামী লীগ নেতা মোস্তাফিজুর রহমান সোহেল এক হাজার ৫০০ ভোট পেয়ে হয়েছে তৃতীয়।

এই পৌরসভায় বিএনপি চতুর্থ হয়েছে। দলের নেতা শাহাবুদ্দিন সাকু ভোট পেয়েছেন ৪২৫টি।

প্রচার চলাকালে বারবার সংঘর্ষ সহিংসতার ঘটনায় নাম এসেছিল পাথরঘাটায়। প্রচারের শেষ দিকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোস্তাফিজুরকে প্রকাশ্যে কোপানো হয়। সেদিন আওয়ামী লীগ ও তার কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়।

তবে ভোটের দিন কোনো ধরনের উত্তেজনাই দেখা যায়নি এলাকায়।

প্রতি কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়। মোতায়েন করা হয় সাতজন পুলিশ সদস্যের পাশাপাশি ১০ জন আনসার সদস্য।

নিয়োজিত ছিলেন র‌্যাব, বিজিবি সদস্যসহ পুলিশের অতিরিক্ত সদস্যও। ভোট কেন্দ্র ব্যতীত দুটি পৌরসভাতেই তিনজন করে মোট ছয়জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেন ভ্রাম্যমাণ আদালতে।

জেলা নির্বাচন কর্মকর্তা দিলীপ কুমার হাওলাদার বলেন, ‘দুটি পৌরসভাতেই আমরা অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে সফল হয়েছি। নির্বাচনকে কেন্দ্র করে আমাদের কাছে কোনো অভিযোগও করেননি কোন প্রার্থী।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »