শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় দ্বিতীয় সুযোগ দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
প্রকাশ: ২৩ জানুয়ারি, ২০২৩, ২:৫৯ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় দ্বিতীয় সুযোগ দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার অংশগ্রহণের সুযোগ দেওয়ার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন এইচএসসি ২০২১ ব্যাচের শিক্ষার্থীরা। আজ সোমবার সকালে অবস্থান কর্মসূচির আগে জাতীয় প্রেসক্লাবের সামনে তারা মানববন্ধন করেন।

শিক্ষার্থীরা বলেন, তারা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার অংশগ্রহণের সুযোগ চান। এটা একটি যৌক্তিক দাবি। সুযোগ চাওয়া কোনো অন্যায় নয়। উচ্চশিক্ষার ক্ষেত্রে একবার সুযোগ দেওয়া শিক্ষার্থীদের ওপর দয়া করার মতো। কিন্তু শিক্ষা তো কোনো দয়ার বিষয় না!

নটরডেম কলেজের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু আলভী মাহমুদ বলেন, ‘আমাদের উচ্চ শিক্ষা বিস্তৃত করা দরকার, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো উচ্চশিক্ষাকে বিস্তৃত না করে সংকুচিত করছে। শিক্ষার্থীদের ওপর অবিচার করা হচ্ছে, অন্যায় করা হচ্ছে, তাদের ঠকানো হচ্ছে। মানুষ একবার হেরে গেলে তাকে সুযোগ দিতে হয়, তাহলে সে আবার চেষ্টা করতে পারে, কিন্তু এখানে সুযোগ দেওয়া হয় না। এখানে মূল্যহীন বস্তুর মতো একবারেই থামিয়ে দেওয়া হয়।’

বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু মাইলস্টোন কলেজের শিক্ষার্থী মুহাম্মদ সানি বলেন, ২০১৪ সালের আগে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা অংশগ্রহণের সুযোগ না থাকতো তাহলে অনেক বড় বড় বিশ্ববিদ্যালয়ের সেই চমৎকার চমৎকার শিক্ষক থাকতো না, অক্সফোর্ডে অনেকেই সুযোগ পেতেন না, সমাজের গুরুত্বপূর্ণ মানুষ হতে পারতেন না অনেকেই, যারা দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দিয়ে বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছিলেন। সুযোগ থাকলে যে অমেধাবীরা ভর্তি হবে এমনটা তো নয়। পরীক্ষা দিয়ে মেধা যাচাই করেই তো নেবে, মেধাবীরাই তো সুযোগটা পাবে, তাহলে সমস্যা কোথায়?’

শিক্ষার্থীরা জানান, দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার বিষয়ে যেন বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ বিবেচনা করে সেজন্য কিছুদিন আগে তারা বিশ্ববিদ্যালয়গুলোতে স্মারকলিপি দিয়েছেন। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় স্মারকলিপি গ্রহণ করেনি।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »