সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


বুবলীর ছবি দেখে হতবাক ভক্তরা
প্রকাশ: ১৪ জানুয়ারি, ২০২৩, ১১:৩৩ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বুবলীর  ছবি দেখে হতবাক ভক্তরা

 বিনোদন ডেস্ক

নায়িকা মানেই মেদহীন সুঠাম দেহ। নিয়ম মেনে খাওয়াদাওয়া। ডায়েটে থাকবে না কোনো মিষ্টি বা তৈলাক্ত খাবার। তবে ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী মনে হয় এসবের ধার ধারেন না!

শুক্রবার সোশ্যাল মিডিয়ায় তিনটি ছবি পোস্ট করেছেন বুবলী; যা দেখে অবাক তার অনুরাগীরা। কারণ নায়িকাদের সচরাচর এই রূপে দেখা যায় না।

নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, খাবার টেবিলে নায়িকার সামনে সাজানো হরেক রকমের মিষ্টি, দই ও ফলমূল।

ছবির ক্যাপশনে বুবলী লেখেন, ‘শুক্রবার কোনো ডায়েট নয়’।

নায়িকার এ ছবি দেখেই অবাক ভক্তরা।  অনেকেই মন্তব্য করেন, আপনি এত খাবার একসঙ্গে খেতে পারবেন!

কেউ আবার লিখেছেন, এগুলো শুধুমাত্রই ছবি তোলার জন্য।

বুবলীকে নিয়ে তার ক্যারিয়ারের শুরু থেকেই গণমাধ্যমসহ বিভিন্ন প্রচার মাধ্যমে নানা রকম আলোচনা ও সমালোচনা চলছে। এমনকি শাকিব খান ও অপু বিশ্বাসের সংসার ভাঙনের জন্য এ নায়িকাকে দায়ী করেন অনেকে।

এর মধ্যে জানা যায় বুবলীকে শাকিব বিয়ে করেছেন। তাদের বিবাহিত জীবনের বয়স চার বছর। এর মধ্যে তারা সন্তানের বাবা-মা হয়েছেন। শেহজাদ খান বীর নামে সেই সন্তানের বয়সও তিন বছরের কাছাকাছি। কিন্তু অপুর মতো বুবলীর সঙ্গেও সংসার পাততে নারাজ শাকিব। বিভিন্ন সময় আকারে ইঙ্গিতে সেটা গণমাধ্যমে প্রকাশও করেছেন।

কিছু দিন আগে বুবলী দাবি করেন, তার ছেলের কোনো দায়িত্বই নেন না শাকিব। সব দায়িত্ব তার কাঁধেই। আপাতত ছেলেকে নিয়েই সময় কাটছে তার।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »