বুধবার ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


বেনাপোল পোর্ট থানা পুলিশের আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চের আনন্দ উদযাপন অনুষ্ঠিত
প্রকাশ: ৭ মার্চ, ২০২১, ১১:১৭ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বেনাপোল পোর্ট থানা পুলিশের আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চের আনন্দ উদযাপন অনুষ্ঠিত

শার্শা (যশোর) প্রতিনিধি : দেশের বৃহত্তর স্থল বন্দর যশোরের শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানার আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আনন্দ উদযাপন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান শুরুতেই পবিত্র কুরআন তেলাওয়াত পাঠ করনে মাহবুবা হক এতিম খানার ও এতিম খানা জামে মসজিদের ইমাম খলিলুর রহমান ও গীতা পাঠ করেন শান্তীপদ গাঙ্গুলী।

রোববার (৭ মার্চ) বিকাল ৩টার সময় বেনাপোল পোর্ট থানার সামনে পুলিশের কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

ঐতিহাসিক ৭ই মার্চ। বাঙালি জাতির দীর্ঘ স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসের একটি দিন। ১৯৭১ সালের এই দিনে ঐতিহাসিক রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) এক বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ডাক দেন। মুক্তিপ্রেমী লাখো জনতার সামনে ১৯ মিনিট ধরে দেয়া ভাষণে বঙ্গবন্ধু অসহযোগ আন্দোলনের ডাক দেন। সেই সাথে তিনি পাকিস্তানের শোষণকারী শাসকগোষ্ঠীর হাত থেকে দেশকে মুক্ত করতে জাতিকে স্বাধীনতা যুদ্ধের প্রস্তুতি নেয়ার নির্দেশ দেন। বঙ্গবন্ধুর কণ্ঠে ধ্বনিত হয়- ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।

আনন্দ উদযাপন অনুষ্ঠানটি বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর শার্শার ৮৫/১ সংসদ সদস্য আফিল উদ্দিন এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন, বেনাপোল কাস্টমস কমিশনার আজিজুল হক, বন্দর ট্রাফিক পরিদর্শক মামুন কবির তরফদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ আলম, সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন, ৪নং বেনাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলুর রহমান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে আফিল উদ্দিন এমপি তার সংক্ষিপ্ত বক্তব্যে বর্তমান দেশের আওয়ামী লীগ সরকারের উন্নয়নের নানা দিক তুলে ধরেন ও গর্বিত ডিজিটাল বাংলাদেশের জয়গানে মাধ্যমে তার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করেন।

বিশেষ অতিথি’র বক্তব্যে বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন তার দীর্ঘ বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষনের বিশেষ বিশেষ শব্দ তুলে ধরেন, সেই সাথে ডিজিটাল সময়ের জনসুবিধা গুলোও তুলে ধরেন উপন্থিত জনসাধরণের সম্মুখে।

এসময় বাংলাদেশ উন্নয়নের নানা সম্পর্কে ৩ই মার্চ যুক্তরাজ্যভিত্তিক সাময়িকী দ্য ইকোনমিস্টে প্রকাশিত ইয়রেজি থেকে বাংলায় ভাষান্তর করে উপস্থিত সকললে পড়ে শুনান বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন খান।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »