ভাঙনের কবলে বেতাগী উপজেলা
প্রকাশ: ৩১ মে, ২০২১, ১০:২৭ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ভাঙনের কবলে বেতাগী উপজেলা

হোসাইন সিপাহী,বেতাগী প্রতিনিধিঃ

ধান-নদী-খাল এই তিন নিয়ে বরিশাল। দেশের দক্ষিণাঞ্চলে অবস্থিত বরিশাল বিভাগ।বরগুনা বরিশালেরই একটি জেলা শহর। ভৌগোলিক দিক থেকে দেখলে বরিশালের অধিকাংশ জেলা-উপজেলার বড় বড় বাজার নদীর কোল ঘেষেই তৈরি হয়েছিল যুগ যুগ আগে।বরগুনার ৬ টি উপজেলার সবগুলোই নদীর কোল ঘেষে অবস্থিত। তেমনি একটা বড় উপজেলা বেতাগী।মুলত বিষখালী নদীর পারেই বেতাগী উপজেলা। একসময়কার ধানের বড় বাজার ছিল বেতাগী বন্দরে। ছিল গুরের হাট, সুপারির হাট,,কুমার পট্টি ইত্যাদি। রপ্তানিযোগ্য অনেক কিছুই কেনা-বেচা হতো এই বন্দরে। বছরে প্রায় কয়েক কোটি টাকার ধান, ডাল,সুপারি ও গাছ সহ অনেক কিছুই দেশের বিভিন্ন অঞ্চলে রপ্তানি হতো।

বেতাগী উপজেলাটি বিষখালী নদীর তীরে অবস্থিত। এর আয়তন ১৬৭.৭৫ বর্গ কি.মি.। এর উত্তরে রাজাপুর, কাঁঠালিয়া ও বরিশালের
বাকেরগঞ্জ উপজেলা, দক্ষিণে বরগুনা সদর উপজেলা, পূর্বে মির্জাগঞ্জ উপজেলা এবং পশ্চিমে কাঁঠালিয়া ও বামনা উপজেলা। এই উপজেলার প্রধান নদীগুলো হচ্ছেঃ বিষখালী ও গজালিয়া নদী। এছাড়াও এখানকার উল্লেখযোগ্য জলাশয়ের মধ্যে রয়েছে কাটাখালি খাল ও করুণা খাল।উপজেলায় প্রায় দুই লাখের অধিক জনসংখ্যার বসবাস।

বিষখালী নদীটি প্রবল শ্রোতদারার একটি বড় নদী। যে নদীর গর্ভে বিগত দুই দশকে বিলিন হয়ে গেছে পাশ্ববর্তী কয়েকটি ইউনিয়নের দুই শতাধিক বাড়ি-ঘর ও চাষের জমি।এমনকি সেই ঐতিহ্যবাহী ধানের হাট, গুরের হাট ও কুমার পট্টি আজ পুরোপুরি নদী গর্ভে বিলীন।একসময়কার প্রসিদ্ধ গাছের বাজার ছিল বেতাগী গাছ বাজার।এখান থেকে গাছের চালান চলে যেত সরুপকাঠির ইন্দ্রের হাট গাছ বাজারে। অথচ নদী ভাঙনের শিকার হয়ে উল্লেখিত গাছ বাজারের একাংশে কিছু মিল মালিকরা নদীর তীরে গাছের গুড়ি গেড়ে শ্রোতের সাথে একপ্রকার যুদ্ধ করেই বেচে আছে। প্রতি বছর ভরা মৌসুমে জোয়ারের পানিতে তলিয়ে যায় পুরো গাছ বাজার সহ আশেপাশের এলাকা।

প্রতি বছরই লোকসান গুনতে হয় গাছ ব্যবসায়ী,বালু ও পাথর ব্যবসায়ী সহ নদী পার ঘেঁষে তৈরি হওয়া বিভিন্ন ব্যবসায়ীদের। নদী ভাঙনের কবলে কয়েকশ একর চাষের জমি, বসত ভিটা হারিয়ে অন্যত্র গিয়ে জিবিকা নির্বাহ করছে কয়েকশ পরিবার।

পৈত্রিক সম্পদের মায়া ত্যাগ করতে না পেরে পানির কর (খাজনা) দিয়ে ছোট খাটো ব্যবসা করে দিন যাচ্ছে অনেক পরিবারের।

বিগত তিন বছরের মধ্যে দুই জন সরকার প্রতিনিধি (সাবেক স্থানীয় সরকার বিভাগের মাননীয় সচিব আঃ মালেক খান ও স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী তাজুল ইসলাম) এসে স্ব-চোখে দেখে গেলেও উন্নয়নের কোন বিন্দু পরিমাণ অগ্রগতি হয়নি।
ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা যায়, বেতাগীর উন্নয়ন বলতে বড় বড় ভবন (মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, অডিটোরিয়াম,সার্কিট হাউজ,উপজেলা ভবন সহ বিভিন্ন সরকারি ভবন নির্মান হয়েছে। রাস্তাঘাটেরও উন্নয়ন চোখে পড়ার মতো।কিন্তু বেতাগীর মুল বাজারই আজ হুমকির মূখে।এমনকি বেড়িবাধের ভিত্তিপ্রস্তর যেটা সচিব আঃ মালেক খান নিজে উদ্বোধন করেছিলেন, সেটাই আজ নদী গর্ভে বিলিন হয়ে যাচ্ছে।

দেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে দেশের দক্ষিণাঞ্চলকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। বড় বড় বাজেট পাশ হচ্ছে। বিগত দিনে নদী ভাঙন রোধে বড় বড় প্রকল্প অনুমোদন হলেও অজানা কোন কারনে আজও বাস্তব রুপ নিতে পারছে না।

তাই ভুক্তভোগী সহ গণমানুষের দাবী বিষখালী নদীর পাশ্ববর্তী বেতাগী উপজেলার ভাঙন রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহন করা হোক।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »