শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


ভান্ডারিয়ায় মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে জেপি’র সংবাদ সম্মেলন
প্রকাশ: ২০ এপ্রিল, ২০২৩, ১২:১৫ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

ভান্ডারিয়ায় মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে জেপি’র সংবাদ সম্মেলন

ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা

পিরোজপুরের ভান্ডারিয়ায় আওয়ামী লীগ কার্যালয়ে হামলার অভিযোগ মিথ্যা অপপ্রচার দাবি করে সংবাদ সম্মেলন করেছে জাতীয় পার্টি-জেপি। বুধবার (১৯ এপ্রিল) জেপির উপজেলা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়। এ সময় লিখিত বক্তব্য দেন জেপি’র ভান্ডারিয়া উপজেলা সাধারণ সম্পাদক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জ্বল তালুকদার।

তিনি বলেন, সম্প্রতি স্বাধীনতাবিরোধী কিছু লোক নেতা-কর্মী সেজে ক্ষমতাসীন দলের ভেতর অনুপ্রবেশ করে ভান্ডারিয়ার দীর্ঘদিনের শান্তি-সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা চলছে। সোমবার (১৭ এপ্রিল) জেপি’র উপজেলার তেলিখালী ইউনিয়নে নেতা-কর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সেখান থেকে ফেরার পথে পূর্ব পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালিয়ে পাঁচটি গাড়ি ভাঙচুর করে। এ সময় সাংবাদিকসহ ৩ জন গুরুতর আহত হয়। সেখান থেকে পুলিশ প্রহরায় ভান্ডারিয়া পৌঁছাই।

তিনি আরও বলেন, তারা হামলার ঘটনা ধামাচাপা দিতে নিজেরাই উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলামের ব্যক্তিগত কার্যালয় ভাঙচুর করে জেপি’র নেতা-কর্মীর বিরুদ্ধে অপপ্রচার চালায়। তারা বিভিন্ন গণমাধ্যমে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্তির সৃষ্টি করে। তারা কালো টাকার জোরে ভান্ডারিয়ার দীর্ঘদিনের শান্তিপূর্ণ পরিবেশকে অশান্ত করার জন্য মরিয়া হয়ে উঠেছে। এ ঘটনার তীব্র নিন্দা জানাই।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেপি’র উপজেলা শাখার সিনিয়র সহসভাপতি এবং পৌর কাউন্সিলর মো. গোলাম সরোয়ার জোমাদ্দার, গৌরীপুর ইউপি চেয়ারম্যান মো. মজিবুর রহমান চৌধুরী, ওয়ার্কার্স পার্টির পিরোজপুর জেলা শাখার সভাপতি খান মো. রুস্তুম আলী, মহিলা পার্টির উপজেলা সভানেত্রী এবং উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আখতার, সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল আলম খোকন সিকদার, পৌর জেপি’র সদস্য সচিব আহসানুল কিবরিয়া ফরিদ মল্লিক, উপজেলা যুব সংহতির আহবায়ক মো. রেজাউল হক রেজভী জোমাদ্দার, স্বেচ্ছাসেবক পার্টির উপজেলা সভাপতি মো. মনির সরদার, উপজেলা যুব সংহতির সদস্য সচিব মো. মামুনুর রশিদ সরদার, উপজেলা ছাত্রসমাজের আহবায়ক মো. জাহিদুল ইসলাম, পৌর ছাত্রসমাজের আহবায়ক মাহাবুব শরীফসহ আরও অনেকে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »