● ●


ভারতের লাদাখ অঞ্চলের ২৮ এলাকার নূতন নাম দিয়ে নতুন মানচিত্র প্রকাশ করল চীন, দিল্লির প্রতিবাদ
প্রকাশ: ১৪ অক্টোবর, ২০২৬, ১২:০৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ভারতের লাদাখ অঞ্চলের ২৮ এলাকার নূতন নাম দিয়ে নতুন মানচিত্র প্রকাশ করল চীন, দিল্লির প্রতিবাদ

ভারতের সীমান্তবর্তী অন্তত ২৮টি অঞ্চলকে নিজেদের ভূখণ্ড হিসেবে অন্তর্ভুক্ত করে একটি নতুন মানচিত্র প্রকাশ করেছে চীন। বেইজিংয়ের এই পদক্ষেপের কড়া প্রতিবাদ জানিয়েছে নয়াদিল্লি। ভারত বলেছে, কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ তাদের ‘অবিচ্ছেদ্য ও অবিভাজ্য অংশ’ ছিল, আছে এবং চিরকাল থাকবে; চীনের অস্বীকৃতিতে এই অকাট্য বাস্তবতা বদলে যাবে না।

চীনের সরকারি সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসের বরাত দিয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং দাবি করেন, ভারত একতরফাভাবে ‘লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল’ ঘোষণা করেছে, যা চীন কখনোই মেনে নেয়নি। তাঁর দাবি, চীন-ভারত সীমান্তের পশ্চিমাঞ্চলের এসব এলাকা ঐতিহাসিকভাবেই চীনের ভূখণ্ড। তাই, ভারতের কোনো পদক্ষেপই এখানে বৈধ বা কার্যকর হবে না।

চীনের এই বক্তব্যের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক আনুষ্ঠানিক বিবৃতিতে নয়াদিল্লি বলেছে, ‘লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল ভারতের “অবিচ্ছেদ্য ও অবিভাজ্য” অংশ। চীন যতবারই অস্বীকার করুক না কেন, এই প্রতিষ্ঠিত সত্য কোনোভাবেই বদলে যাবে না।’ ভারতের অভ্যন্তরীণ বিষয় ও সীমানা নিয়ে কথা বলার কোনো অধিকার বেইজিংয়ের নেই বলেও মন্তব্য করা হয়েছে।

বিতর্কিত এসব অঞ্চলের তালিকায় রয়েছে ২০২০ সালের সীমান্ত উত্তেজনার প্রধান কেন্দ্রবিন্দু ‘গোগরা’ ও ‘হট স্প্রিং’। এ ছাড়া রয়েছে আলিশা গিরি, কারুন পীর ও জোরাওয়ার পিকের মতো কৌশলগত পাহাড়, গিরিপথ ও হিমবাহ।

২০২০ সালের জুন মাসে পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত ও চীনা সেনাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ বাঁধে। ১৯৭৫ সালের পর দুই দেশের মধ্যে প্রথম প্রাণঘাতী সামরিক সংঘাত ছিল সেটি। ওই ঘটনায় ভারতের অন্তত ২০ সেনা নিহত হন। চীনের ক্ষয়ক্ষতির বিষয়ে জানা যায়নি, যদি ভারতের গণমাধ্যমে চীনের চার সেনা নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

পরে সেনা প্রত্যাহারে উভয় দেশ সম্মত হলেও সাড়ে তিন হাজার কিলোমিটার দীর্ঘ নিয়ন্ত্রণরেখা বরাবর চাপা উত্তেজনা রয়েই গেছে। নতুন মানচিত্র আর সীমান্ত এলাকা নিয়ে দুই প্রতিবেশীর মধ্যে নতুন করে এই কূটনৈতিক টানাপোড়েন শুরু হলো।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »