● ●


ট্রেনের কোচ সংস্কারে অবহেলা, মন্ত্রীর প্রশ্ন—‘নিজের বাড়ির জানালার কাজ হলে কি এভাবে করতেন’
প্রকাশ: ১৩ অক্টোবর, ২০২৬, ৩:৪৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ট্রেনের কোচ সংস্কারে অবহেলা, মন্ত্রীর প্রশ্ন—‘নিজের বাড়ির জানালার কাজ হলে কি এভাবে করতেন’

নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানায় ট্রেনের কোচের জানালা সংস্কারে নিম্নমানের কাজ দেখে ক্ষোভ প্রকাশ করেছেন রেলমন্ত্রী শেখ রবিউল আলম। কাজের মান নিয়ে প্রশ্ন তুলে সংশ্লিষ্ট কর্মকর্তাকে তিনি বলেন, ‘নিজের বাড়ির জানালার কাজ হলে কি এভাবে করতেন?’

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শনে গিয়ে সংস্কারকাজের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মন্ত্রী। এ ধরনের কাজ চালিয়ে যাওয়ার চেয়ে সংস্কারকাজ বন্ধ করে দেওয়ার পক্ষে মত দেন তিনি। এ সময় কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক শাহ সুফি নূর মোহাম্মদকে উদ্দেশ করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান শেখ রবিউল আলম।

রেলমন্ত্রী বলেন, এত বড় একটি কারখানায় রেলওয়ে কোচ সংস্কারকাজের মান এত নিম্নমানের, এখানে না এলে তিনি কোনোভাবেই বুঝতে পারতেন না। এ ধরনের কাজ দেখার পর এখানকার কর্মকর্তা ও কর্মীদের যোগ্যতা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন থেকে যায়।

বিভাগীয় তত্ত্বাবধায়ককে উদ্দেশ করে মন্ত্রী শেখ রবিউল আলম আরও বলেন, এখানে জানালার যেভাবে সংস্কার করা হচ্ছে, এর চেয়ে অনেক ভালো কাজ ছোটখাটো যেকোনো ওয়ার্কশপেও করা সম্ভব।

পরিদর্শনকালে মন্ত্রী কারখানার বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। এ সময় উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, মন্ত্রীর একান্ত সচিব হাবিবুল হাসান, সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক শাহ সুফি নূরসহ রেলওয়ের পশ্চিমাঞ্চল ও সৈয়দপুর রেলওয়ে কারখানার ঊর্ধ্বতন কর্মকর্তারা।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »