শ্রাবন্তী
নায়িকা হিসেবে অভিনয় জগতে মুগ্ধতা ছড়িয়ে বার বার ইতিবাচক আলোচনায় আসেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তেমনি বিভিন্ন কর্মকাণ্ডে প্রায়ই এই অভিনেত্রীকে পড়তে হচ্ছে সমালোচনায়ও। প্রেম, বিয়ে ও রাজনীতি নিয়ে বিতর্কে জরাচ্ছেন এই নায়িকা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে শ্রাবন্তীকে প্রশ্ন করা হয়- আপনি কি চতুর্থ বারের মত বিয়ে করেছেন? উত্তরে শ্রাবন্তী বলেন, ‘আমি এখন পর্যন্ত সিঙ্গেল রয়েছি। পরিবার-পরিজন নিয়ে বেশ ভালো আছি। আমি এখন পর্যন্ত ভার্জিন, মনের দুঃখ কষ্টকেও বোঝার চেষ্টা করে না।’
অভিনেত্রী শ্রাবন্তীর এই উত্তরে নেটিজেনরা রীতিমতো অবাক!তিনবার বিয়ের পরও একজন নারী কীভাবে ভার্জিন থাকেন, এটাই তাদের প্রশ্ন?
এদিকে টলিপাড়ায় গুঞ্জন রয়েছে, ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে চুটিয়ে প্রেম করছেন শ্রাবন্তী। অভিরূপকে উহ্য রেখে মাঝে মাঝে শ্রাবন্তী সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রকাশ করেন। আর তাতে মন্তব্যও করেন অভিরূপ। এ থেকে নেটিজেনরা বুঝে যান, তাদের প্রিয় নায়িকা ডুবে ডুবে জল খাচ্ছেন।
মাঝে শোনা যাচ্ছিল, অভিরূপের সঙ্গে নাকি চতুর্থবার বিয়ের পিঁড়িতে বসবেন শ্রাবন্তী। কিন্তু এখন এ নায়িকার দাবি, তিনি এখন একাই আছেন। কারও সঙ্গে সম্পর্কে নেই।
শ্রাবন্তীর প্রথম স্বামীর নাম রাজীব বিশ্বাস। তিনি পেশায় একজন চলচ্চিত্র পরিচালক। দীর্ঘদিন প্রেমের পর ২০০৩ সালে তারা বিয়ে করেন। ২০১৬ সালে তাদের বিচ্ছেদ হয়। এই ঘরে ঝিনুক নামে একটি ছেলে সন্তান আছে শ্রাবন্তীর। সে এখন মায়ের সঙ্গে থাকে। ওই বছরই মডেল কৃষাণ বিরাজের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন শ্রাবন্তী। এক বছরও টেকেনি এই সংসার। পরে ২০১৯ সালে রোশনকে বিয়ের এক বছর না যেতেই বিবাহবিচ্ছেদের মামলা করে বসেন এই নায়িকা।







বেলে মাছ কেন বালির নিচে থাকে
খরচের চাপে ৮১% কর্মীর অবসরকালীন আর্থিক পরিকল্পনা নেই
ছাতিমের গন্ধে মন মাতে কেন
সিলেটে তৌসিফ, সাফা ও টয়ার ঘোরাঘুরির গল্প
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ট্রাম্পের অবকাশযাপন কেন্দ্রের কাছে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহত ৯
লিভার সিরোসিসে আক্রান্ত শিক্ষক সাধন চক্রবর্তীকে বাঁচাতে সহায়তা দরকার
মস্কোর পার্কে হামলার পরিকল্পনা, যুক্তরাষ্ট্রের সতর্কবার্তার পর কিশোরকে আটক করল রাশিয়া
এইচএসসির ফলাফলে ২২ বছরে এত বড় অবনতি যেসব কারণে
স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত করুন
গ্রামবাসীর পাশে প্রধানমন্ত্রী, খেলার মাঠের জমি কিনতে সরকার দিচ্ছে সাড়ে ৪ কোটি টাকা
সাবেক সেনা কর্মকর্তা আব্দুল হাফিজ গ্রেপ্তার
কমনীয় কমলাঘণ্টি ফুল
এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, মানতে হবে যে যে নিয়ম
উদ্ধার করা মোটরসাইকেলটি তাহসিফের, নিশ্চিত করল পিবিআই
আদালত অবমাননার অভিযোগ, আসাদুজ্জামান ফুয়াদকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
বানরের চেহারা দেখলেই বোঝা যায়, সুন্দরবনে কেওড়ার মৌসুম চলছে
ফেসবুকে অস্ত্র হাতে কিশোর গ্যাংয়ের ভিডিও, ‘জোরে বলো এসবিএস’ স্লোগান