সোমবার ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


ভালোবেসে কী দেবেন উপহার
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি, ২০২৩, ১:৩১ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

ভালোবেসে কী দেবেন উপহার

বিয়ের পর প্রথম ভালোবাসা দিবস। ভাবছেন, প্রিয়জনকে কী দেওয়া যায়? শুধু নতুন দম্পতিরাই যে এই মধুর সমস্যায় ভোগেন, তা কিন্তু নয়। দীর্ঘদিন একসঙ্গে আছেন—এমন যুগলও থাকেন সংশয়ে। কী দেওয়া যায়? আসলে আকার বা দাম কোনোটাই মুখ্য নয়, উপহারে ভালোবাসার ছোঁয়া থাকাটাই হচ্ছে সবচেয়ে জরুরি।

গভীর রাতে বারান্দায় বসে এক কাপ কফি বা চা খেতে ভালোবাসেন আপনার প্রিয়জন। তার জন্য কিনে ফেলতে পারেন কফি মেকার। যন্ত্রটিকে আপনার ভালোবাসার মোড়কে সাজিয়ে বিশেষ দিনে তাঁর হাতে তুলে দিন। কফিপ্রেমীদের কাছে এর থেকে সুন্দর উপহার আর কীই–বা হতে পারে। হঠাৎ করে নতুন কোনো রেসিপি দেখে রান্না করার ঝোঁক থাকলে কিনে দিতে পারেন ওভেন।

ঘুরতে কি খুব পছন্দ করেন আপনার সঙ্গী? খুব বেশি চিন্তা না করে কিনে ফেলতে পারেন ক্যামেরা। পাহাড়, সাগর বা ঐতিহাসিক কোনো স্থানে গেলে দুর্লভ মুহূর্তগুলো ক্যামেরায় বন্দী করে নিতে পারবেন তিনি। তাঁর জন্য তাঁবুও হতে পারে দারুণ উপহার। সমুদ্রের পাড়ে বা পাহাড়ের ওপর খোলা আকাশের নিচে তাঁবুতে কাটতে পারে আপনাদের রাত। ভ্রমণে ব্যাগপ্যাক খুব প্রয়োজনীয় একটা অনুষঙ্গ। মুঠোফোন, ল্যাপটপ চার্জ দেওয়া যাবে, এমন

বিয়ের পর নতুন সংসার আবার প্রথম ভালোবাসা দিবস। দুজনের সংসারের জন্য কিনে ফেলতে পারেন মজার কিছু। ভালোবাসা দিবস উপলক্ষে এমন কিছু বিশেষ উপহার এনেছে অনলাইন উদ্যোগ ত্রিনিত্রি। কাঠের তৈরি রিং হোল্ডার। তাতে লেখা ‘এই তোমার আমার সংসার’। মজার উপহারটি দেয়ালসজ্জার কাজও করবে। এ ছাড়া বিশেষ দিনের জন্য ল্যাম্পশেড, মোম কিনতে পারেন। হালকা আলোছায়া পুরো ঘরের আবহ বদলে দেবে।
ভালোবেসে কী দেবেন উপহার

সিনেমা বা সিরিজ দেখার ভক্ত হলে সঙ্গীর জন্য দারুণ উপহার হতে পারে ওটিটি (ওভার দ্য টপ) প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন। ভালোবাসা দিবসের খুব পুরোনো আর চিরায়ত উপহার হলো একগুচ্ছ লাল গোলাপ আর শুভেচ্ছা কার্ড। সময়ের পরিবর্তনে আধুনিক নানা রকম উপহার এলেও এই উপহারের আবেদন চিরকালের। কার্ডটি হতে পারে বিশেষ। নিজের হাতের তৈরি করা যায়, আবার গিফট স্টোর থেকে হাতে তৈরি কার্ড কিনেও নিতে পারেন। আসাদ গেটের সোর্সে এমন উপহার পেয়ে যাবেন। চলছে বইমেলা। প্রিয়জনের প্রিয় লেখকের বই উপহার দিলে ভালোবাসা দিবসটি হয়ে উঠতে পারে আরও বিশেষ।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »