শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


ভোলায় ১ হাজার ২২৬ জনের জেল-জরিমানা
প্রকাশ: ৯ জুলাই, ২০২১, ৬:২৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ভোলায় ১ হাজার ২২৬ জনের জেল-জরিমানা

ভোলা প্রতিনিধি:
ভোলায় স্বাস্থ্য বিধি না মানা ও লকডাউনের বিধিনিষেধ ভঙ্গ করায় এ পর্যন্ত ১ হাজার ১৫৯টি মামলায় ১ হাজার ১৯৪ জনকে ১১ লক্ষ ৪৫ হাজার ১৫০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এছাড়া ৩২ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে। জেলা শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, নৌ-বাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্টগার্ড ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টহল দিতে দেখা গেছে। এছাড়াও চেকপোস্ট ও পুলিশের টহল রয়েছে। গণপরিবহন বন্ধ থাকালেও রিকশা ও অটোরিকশা চলাচল আগের তুলনায় কিছুটা বৃদ্ধি পেয়েছে। এছাড়া মূল সড়কে ভিড় আগের তুলনায় বেড়েছে। পাশাপাশি পাড়া মহল্লায় রাস্তার মোড়ে মোড়ে এবং চায়ের দোকানে জমজমাট আড্ডা দেখাগেছে। এদিকে স্বাস্থ্য বিধি না মানা, সামাজিক দুরত্ব বজায় না রাখা ও লকডাউনের শর্ত ভঙ্গ করায় বৃহস্পতিবার ৮৩ জনকে ৬১ হাজার ৮০০ টাকা অর্থদণ্ড করা হয়। এছাড়া ৪ জনকে তিন দিনের কারাদণ্ড দেয়া হয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউসুফ হাসান জানান, লকডাউনের বিধিনিষেধ অমান্য করায় ১৪টি মোবাইল কোর্টের মাধ্যমে বৃহস্পতিবার ৮৬টি মামলায় ৮৩ জনকে ৬১ হাজার ৮০০ টাকা অর্থদণ্ড করা হয়। এছাড়া ৪ জনকে ৩ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে। এ পর্যন্ত ১৪৩টি মোবাইল কোর্টের মাধ্যমে ১ হাজার ১৫৯টি মামলায় ১ হাজার ১৯৪ জনকে ১১ লক্ষ ৪৫ হাজার ১৫০টাকা জরিমানা এবং ৩২ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »