শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


ভোলার ফেরিঘাটে দালালের দৌরাত্ম্য।। প্রশাসনের হস্তক্ষেপ কামনা
প্রকাশ: ৩ মে, ২০২১, ৫:২৭ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ভোলার ফেরিঘাটে দালালের দৌরাত্ম্য।। প্রশাসনের হস্তক্ষেপ কামনা

আলম বাবু, ভোলা:

দ্বীপ জেলা ভোলার বন্দর নগরী হিসেবে পরিচিতো ইলিশা ফেরিঘাট। দেশের উত্তর পশ্চিমাঞ্চলীয় ২১টি জেলার সাথে সংযুক্ত এই ফেরিঘাট।
করোনা মহামারির কারনে সব যানবাহন বন্ধ থাকলেও জরুরী পণ্যের জন্য ফেরি চলাচল করছে নিয়মিত।
নিয়ম অনুযারী ফেরি কর্তৃপক্ষ গাড়ী লোড দিলেও বাধা হয়ে দাড়ায় স্থানীয় কিছু দালাল।
ইলিশা ফেরিঘাট এলাকায় তিনটি ট্রান্সপোর্ট থাকলেও দুইটি ট্রান্সপোর্ট নামে মাত্র থেকে ফেরিঘাটে চাঁদাবাজি করাই তাদের মুল কাজ। ইলিশার বিআইডব্লিউটিসির কতিপয় দুই একজনের সাথে আতাঁত করে চাঁদাবাজদের গডফাদার ইলিশা ট্রান্সপোর্ট এর মালিক মিন্টুর নেতৃত্বে ৫/৬ জনের একটি দল গাড়ীর ড্রাইভারদের সাথে কন্টাক করে আগের গাড়ী পরে, পরের গাড়ী আগে উঠিয়ে দেওয়ার নামে অর্থ হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ করেন ড্রাইভাররা।
সরেজমিনে ইলিশা ফেরিঘাট এলাকায় গিয়ে ড্রাইভারদের সাথে কথা বলে জানা যায়, একেক সময় একেক রাজনীতিক নেতা এবং প্রশাসনের নাম ভাঙ্গিয়ে চলে মিন্টু বাহিনীর চাঁদাবাজি। কাঁচা মালের গাড়ী গুলোই হলো মিন্টু বাহিনীর টার্গেট, বিভিন্ন জেলায় যাওয়ার গাড়ীতে মিন্টু বাহিনীর সদস্যরা গিয়ে ৩/৪ হাজার টাকা কন্ঠাক করে ফেরিতে উঠিয়ে দিচ্ছেন, তাদের সাথে আতাঁত রয়েছে বিআইডব্লিউটিসির অসাধু কিছু কর্মকতাদের। আবুল হাসেম নামের এক ড্রাইভার বলেন, আমার গাড়ী নিয়ম অনুযারী আগে উঠার কথা কিন্তু মিন্টু ভাই আর হানিফ ভাই কে কিছু টাকা না দিলে উঠতে পারবো না।
কামাল হোসেন নামের একজন বলেন, ফেরির লোকে মিন্টু ভাইয়ের উপরে কিছুই বলে না।
নাম প্রকাশ না করে সত্ত্বে ইলিশা ঘাটের এক ব্যবসায়ী বলেন এই মিন্টু বাহিনীর বিরুদ্ধে পত্রিকায় লেখালেখি করেও লাভ নাই, প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে না। পাশাপাশি দুইটি পুলিশ ফাঁড়ি থাকার সত্ত্বেও তারা কি ভাবে এই চাঁদাবাজি করার সাহস পায়? এই বিষয়ে ইলিশা ট্রান্সপোর্ট এর মালিক মিন্টুর সাথে যোগাযোগ করলে মিন্টু জানান প্রতিদিনই আমার দুই একটি গাড়ী ফেরিতে উঠে, আর ঝামেলা, অভিযোগ থাকবেই, যেহেতু ঘাটে থাকি আমি। ইলিশার বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক পারভেজ খাঁন বলেন, মিন্টু নামের একজন লোক আসে ট্রান্সপোর্ট সে নাকি একটু ঝামেলা করে তবে আমার কোন স্টাফ এর সাথে জড়িত না এবং আমি ইলিশার নৌ পুলিশের ওসি কে বলেছি ঘাটে যেই বিশৃঙ্খলা করবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। ভোলার নৌ পুলিশের ইনচার্জ সুজন পাল বলেন, ইলিশা ফেরিঘাটে স্থানীয় কিছু দালালদের সিন্ডিকেট চলে এমন খবর শুনে গত পরশুদিন আমি ফোর্স পাঠিয়েছি তবে আমার ফোর্স যাওয়ার কথা দালালরা কি ভাবে যেন খবর পেয়ে তারা পালিয়ে গেছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »