শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


ভোলায় অনলাইনে চালু হলো পশুরহাট
প্রকাশ: ৪ জুলাই, ২০২১, ১০:০৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ভোলায় অনলাইনে চালু হলো পশুরহাট

সাব্বির আলম বাবু, ভোলা:
ভোলায় চাহিদার বিপরীতে কোরবানির জন্য পর্যাপ্ত পশু মজুদ রয়েছে। এ বছর জেলায় কোরবানির জন্য প্রস্তুত রাখা হয়েছে ১ লাখ ৬ হাজার ৯৫৪ টি গরু।
জেলায় কোরবানির জন্য চাহিদা রয়েছে ১ লাখ ২ হাজার ৬০টি পশু। সেখানে চাহিদার চেয়েও প্রায় ৫ হাজার গরু বেশি রয়েছে।
এদিকে জেলায় ৯৩টি স্পটে পশুরহাট বসানোর প্রস্তুতি নেওয়া হলেও করোনা সংক্রমণের ওপর নির্ভর করছে এ বছর ঠিক কতটি পশুরহাট বসবে। তবে বিকল্প ব্যবস্থায় অনলাইন পশুরহাট চালু করেছে জেলা প্রাণি সম্পদ অধিদপ্তর।
জেলা সদরে দুটিসহ সাত উপজেলায় আটটি অনলাইন পশুরহাট খোলা হয়েছে। এসব হাটে গরুর ছবি, ওজন, দাম এবং বিক্রেতার নাম মোবাইল নাম্বার দেওয়া হয়েছে। এছাড়াও পশুরহাটে ২২টি ভেটরিনারি টিম প্রস্তুত রয়েছে। এদিকে ঈদুল আজহাকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন খামারি ও পারিবারিক পশুর মালিকরা। ইতোমধ্যে তারা প্রাকৃতিক উপায়ে গরু মোটাতাজাকরণ করেছেন। হাট বসার ঘোষণা এলেই তারা গরু নিয়ে হাটে হাজির হবেন। তবে করোনা প্রাদুর্ভাবের কারণে হাটে ক্রেতা কম থাকলে গরুর দাম উঠবে না বলেও চিন্তিত তারা।
সদরের ভেদুরিয়া, ভেলুমিয়া ও চর এলাকার খামারি আবুল কালাম, মোসলে উদ্দিন ও মতিনসহ কয়েকজন খামারি বলেন, আমরা দেশীয় পদ্ধতিতে প্রাকৃতিক উপায়ে খৈল, ভুষি, ঘাস খাইয়ে মোটাতাজাকরণ করে গরু হাটে বিক্রির জন্য প্রস্তুত করেছি। আশাকরি লাভবান হবো। কিন্তু ক্রেতা কম হলে পশুর দাম কমে যেতে পারে। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ইন্দ্রজিৎ কুমার মণ্ডল জানান, এখন পর্যন্ত ৯৩টি স্পটে পশুরহাট বসানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে সবকিছু নির্ভর করছে লকডাউন এবং করোনা সংক্রমণের ওপর। হাটের সংখ্যা কমে যেতে পারে। তবে আমরা বিকল্প ব্যবস্থা চালু করেছি। জেলায় ৮টি অনলাইন পশুরহাট খুলেছি, সেখানে পশু কেনা-বেচা যাবে। ফেসবুক পেজে গিয়ে ‘অনলাইন পশুরহাট ভোলা’ নামে সার্চ করলে অনলাইন পশুরহাটে প্রবেশ করে গরু-কেনা বেচা করা যাবে বলেও জানান তিনি। তিনি বলেন, এবার প্রাকৃতিক উপায়ে খামারিরা গরু মোটাতাজাকরণ করেছে। আমরা ১৭৫ জন খামারিকে প্রশিক্ষণ দিয়েছি। তবে কেউ যদি অবৈধভাবে গরু মোটাতাজাকরণ করে হাটে আনে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »