শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


ভোলায় আরো ২৩ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ২২০৪
প্রকাশ: ৯ জুলাই, ২০২১, ৬:২৫ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ভোলায় আরো ২৩ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ২২০৪

ভোলা প্রতিনিধি:
ভোলায় গত ২৪ ঘন্টায় ৬০ জনের নমুনা পরীক্ষা করে নতুন আরো ২৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে ১৪ জন ভোলা সদর, ২ জন দৌলতখান, ৪ জন বোরহানউদ্দিন ও ৩ জন চরফ্যাশনে উপজেলার বাসিন্দা। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২ হাজার ২০৪ জনে দাঁড়িয়েছে। এছাড়া করোনা আক্রান্ত হয়ে জেলায় মোট মৃত্যু হয়েছে ২৬ জনের। ভোলার সিভিল সার্জন দপ্তর সূত্র এ তথ্য নিশ্চিত করেন। সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ভোলায় করোনা আক্রান্ত ২ হাজার ২০৪ জনের মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ২১ জন। এর মধ্যে ভোলা সদর উপজেলায় আক্রান্ত ১৪৭৪ জনের মধ্যে সুস্থ ১৩৮৭ জন। দৌলতখানে আক্রান্ত ১১৪ জনের মধ্যে সুস্থ ৮৬ জন। বোরহানউদ্দিনে আক্রান্ত ২২৮ জনের মধ্যে সুস্থ ১৯৪ জন, তজুমদ্দিন উপজেলায় আক্রান্ত ৮৫ জনের মধ্যে সুস্থ ৭০ জন, লালমোহনে আক্রান্ত ১২৬ জনের মধ্যে সুস্থ ১১৮ জন, চরফ্যাশনে আক্রান্ত ১৪১ জনের মধ্যে সুস্থ ১১৯ জন এবং মনপুরা উপজেলায় আক্রান্ত ৩৬ জনের মধ্যে সুস্থ ৩৪ জন। আক্রান্তরা নিজ নিজ উপজেলা হাসপাতালের চিকিৎসকদের তত্বাবধানে আইসোলেশনে রয়েছেন। করোনা আক্রান্ত হয়ে বর্তমানে হাসপাতালে করোনা আইসোলেশন ওয়ার্ডে ২৫ জন ভর্তি রয়েছে। করোনা আক্রান্ত হয়ে ভোলা সদর, দৌলতখান, লালমোহন ও চরফ্যাশনে ২৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও করোনা আক্রান্ত হয়ে জেলার বাইরে ও উপসর্গ নিয়ে আরো অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে। সিভিল সার্জন অফিস সূত্র আরো জানায়, ভোলা থেকে এ পর্যন্ত ১৫ হাজার ৮৯০ জনের নমুনা সংগ্রহ করে ল্যাবে পরীক্ষা করা হয়েছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »