শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


ভোলায় করোনার টিকা কেন্দ্রে বুস্টার ডোজ নিতে আসা মানুষের ভীড় কম
প্রকাশ: ৮ জুন, ২০২২, ৭:২৭ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ভোলায় করোনার টিকা কেন্দ্রে বুস্টার ডোজ নিতে আসা মানুষের ভীড় কম

সাব্বির আলম বাবু, বিশেষ প্রতিনিধিঃ
ভোলার সাত উপজেলার ২২১টি কেন্দ্রে একযোগে করোনার বুস্টার ডোজ টিকাদান কর্মসূচী শুরু হয়েছে। তবে কেন্দ্র গুলোতে ভীড় দেখা যায়নি। বেশীরভাগ টিকা কেন্দ্র ছিলো অনেকটা ফাঁকা। প্রচার-প্রচারনা না থাকায় কেন্দ্রে টিকা নিতে আসা মানুষের উপস্তিতি কম বলে মনে করছেন স্থানীয়রা। জেলা স্বাস্থ্যবিভাগ শনিবার (৪ জুন) সকাল ৯টা থেকে টিকাদান কর্মসূচী শুরু এবং তা চলে বিকাল ৫টা পর্যন্ত। টিকা কেন্দ্রে যতক্ষণ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত টিকাদান কর্মসূচী চলে। তবে মাঠ পর্যায়ের অনেবেই জানেনন না টিকার বিষয়ে। স্থানীয়রা বলছেন, মানুষ করোনার বিষয়ে সচেতন হলেও প্রচারনা না থাকায় বুস্টার ডোস নিতে আগ্রহ দেখাচ্ছেন না অনেকে। সুত্র জানায়, এবার জেলায় ৯৫ হাজার ৪০০ জনকে করোনা টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারন করেছে স্বাস্থ্যবিভাগ। যারমধ্যে রয়েছে দুর্গম এলাকার ৩৩টি কেন্দ্র রয়েছে। দক্ষিণ দিঘলদী এলাকার বাসিন্দা মেহেদি হাসান বলেন, করোনার বুস্টার ডোস দেয়া হচ্ছে সেই বিষয়টি আমরা জানিনা, কেউ আমাদের জানায়নি।
ভোলা সদরের তুলাতলি এলাকার জেলে বশির মাঝি বলেন, করোনা টিকার বিষয়টি আমাদের কেউ জানায়নি, আমাদের জেলেরাও তা জানেনা। তাই অনেকেই টিকা নিতে যায়নি। যদি প্রচারনা চালাতো তাহলে আমরা জানতে পারতাম। টিকা নিতে আসা লালমোহনের মোঃ সোহাগ বলেন, আমি তৃতীয় ডোসের টিকা নিয়েছি, অনেক ভালো লাগছে। ১৮ বছরের উর্ধ্বে এবং যাদের ২য় ডোস নেয়ার পর চার মাস পেরিয়ে গেছে এমন ব্যক্তিদের করোনার টিকা দেয়া হচ্ছে। সারাদেশের ন্যায় ভোলাতেও আগামী ১০জুন পর্যন্ত এ ক্যাম্পেইন চলবে।
এ ব্যাপারে ভোলার সিভিল সার্জন ডাঃ কেএম শফিকুজ্জামান বলেন, আমরা প্রচার-প্রচারনা চালিয়েছি, এমনকি বাড়িতে বাড়িতে গিয়ে মানুষকে টিকার বিষয়টি জানানো হয়েছে। করোনা টিকাদান কর্মসূচীর উদ্বোধনের পর থেকে এ পর্যন্ত জেলায় ১৪ লাখ মানুষকে প্রথম ডোজ, সাড়ে ১০ লাখ মানুষকে ২য় ডোজ এবং প্রায় দেড় লাখ মানুষকে বুস্টার ডোজ দেয়া হয়েছে বলে জানান সিভিল সার্জন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »