শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


ভোলায় করোনা প্রতিরোধে গ্রাম পুলিশের ভূমিকা নজর কেড়েছে
প্রকাশ: ১২ আগস্ট, ২০২১, ৫:৫৭ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ভোলায় করোনা প্রতিরোধে গ্রাম পুলিশের ভূমিকা নজর কেড়েছে

সাব্বির আলম বাবু, ভোলাঃ
ভোলায় করোনা প্রতিরোধে গ্রাম পুলিশের ভূমিকা নজর কেড়েছে।
করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যদের প্রশংসনীয় পদক্ষেপ সকলের নজর কেড়েছে। স্থানীয় হাট-বাজারসহ গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে প্রতিদিন তারা প্রচারণামূলক মাইকিং করছেন। বিশেষ করে এলাকা ভিত্তিক দায়িত্ব ভাগ করে নিয়ে মুখে মাস্ক পরা এবং স্বাস্থ্যবিধি মানার জন্য জনসাধারণকে উদ্বুদ্ধ করছেন। এসব কাজে ইউনিয়ন পরিষদ ও সরকার দপ্তর থেকে নেওয়া বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন গ্রাম পুলিশ সদস্যরা।
সরেজমিন দেখা যায়, ওই ইউনিয়নের দফাদার মো. বাচ্চুর নেতৃত্বে আ. গনি, হারুনসহ ১০ জন চৌকিদার দায়িত্ব পালন করছেন। মুখে মাস্ক ছাড়া কেউ বাজারে এলে তাকে মাস্ক পরিয়ে দিচ্ছেন। বিকাল ৩টার পর সকল ব্যবসা-প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছেন।নঅযথা কেউ রাস্তায় বের হলে তাকে করোনা বিষয়ে সতর্ক করছেন এবং বাড়ি ফিরে যেতে পরামর্শ দিচ্ছেন। দায়িত্বরত গ্রাম পুলিশ প্রধান (দফাদার) মো. বাচ্চু মিয়া জানান, তারা ইলিশা বাজার, জংশন বাজার, ইলিশা লঞ্চঘাট ও ফেরিঘাট সহ প্রতিটি হাট বাজারে প্রচারণা চালাচ্ছেন। মানুষকে সচেতন করছেন। সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মানতে উৎসাহিত করছেন।
করোনার ঝুঁকি নিয়েই প্রতিদিন তারা সকাল থেকে রাত পর্যন্ত দায়িত্ব পালন করছেন। তবে এজন্য তারা বিশেষ কোনো ভাতা পাচ্ছেন না বলেও জানান। ইলিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান মিয়া এবং ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সরোয়ারদী মাস্টারসহ স্থানীয়রা জানান, করোনা প্রতিরোধে সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে তারা সকলে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। একালায় মাস্ক বিতরণ, মাইকিং সহ সচেতনতামূলক প্রচার-প্রচারণা অব্যাহত রয়েছে। বিকাল ৩টার আগেই হাট-বাজার বন্ধ করে দেওয়া হচ্ছে। আর এসব কাজে গ্রাম পুলিশ সদস্যরা প্রশংসনীয় ভূমিকা পালন করছেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »