শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


ভোলায় ঘুর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ উপহার
প্রকাশ: ৩০ মে, ২০২১, ৩:৫৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ভোলায় ঘুর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ উপহার

ভোলা প্রতিনিধি:
ভোলায় ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ উপহার বিতরণ করেছে সদর উপজেলা প্রশাসন। ভোলা সদরের ভেদুরিয়া ইউনিয়নের মাঝিরহাট এলাকার আশ্রয় প্রকল্পের ক্ষতিগ্রস্থ অর্ধশতাধিক পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ উপহার পৌছে দেন ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে, ১০ কেজি চাল, ১ কেজি ডাল, চিনি ১ কেজি, চিড়া ২ কেজি, তৈল ১ কেজি, নুডুস ৫০ গ্রাম, ১ কেজি লবণ। ত্রাণ বিতরণে আরও উপস্থিত ছিলেন, ভেদুরিয়া ইউপি চেয়ারম্যান তাজল ইসলাম মাস্টার, ইউনিয়ন আ’লীগের সেক্রেটারী আবদুল হাই, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর সদস্য সচিব আদিল হোসেন তপু প্রমুখ। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান খান, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ভোলার বিভিন্ন এলাকায় অতি জোয়ারের পানিতে ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্থ পরিবারকে চিহ্নিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ত্রাণ সামগ্রী হিসেবে বিনামূল্যে বিতরণের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মাধ্যমে এই ত্রান সামগ্রী পৌছে দেয়া হচ্ছে। প্রথম দিনে আমরা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের আশ্রয় প্রকল্পের ক্ষতিগ্রস্থ অর্ধশতাধিক পরিবারকে ত্রাণ দিয়েছি। জেলার বাকি ক্ষতিগ্রস্তদের মাঝেও পর্যায়ক্রমে ত্রান বিতরণ করা হবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »