শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


ভোলায় বাস অটোরিকশার সংঘর্ষে নিতহ-৫
প্রকাশ: ২৭ মে, ২০২১, ৯:৪৩ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ভোলায় বাস অটোরিকশার সংঘর্ষে নিতহ-৫

সাব্বির আলম বাবু, ভোলা:
ভোলা সদরের ঘুইংগারহাট বাজার যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত ও ২০ জনের বেশি আহত হয়েছে। আহতদের ভোলা সদর হাসপাতাল সহ বরিশাল সেবাচিমে পাঠানো হয়েছ। ২৭ মে বৃহস্পতিবার বিকেল ৩ টার দিকে সদর উপজেলার ঘুইংগারহাট বাজারের ভোলা টু চরফ্যাশন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানাযায়, ভোলা থেকে ছেড়ে আসা বিসমিল্লাহ ঢাকা মেট্রো-ব (১১৩৮৪১) নম্বরের বাসটি চরফ্যাশনের উদ্দেশ্যে ঘুইংগারহাট বাজারের কাছাকাছি আসলে বেপরোয়া গতির ফলে নিয়ন্ত্রণ হারিয়ে ভোলাগামী অটো রিকশার মুখোমুখি সংঘর্ষ হয়, এতেকরে ঘটনাস্থলে ৩ জন মারা যান, এবং পরে ভোলা সদর হাসপাতালে নেওয়ার পর আরো ২ জনের মৃত্যু নিশ্চিত করেন কর্তব্যরত চিকিৎসক।নিহতরা হলেন, মো. আজিজুল ইসলাম (৪০), মো. মিরাজ (৩০) ও মো. সোহাগ (১২)। তারা সবাই ভোলা সদর উপজেলার উক্তর দিঘলদী ইউনিয়নের কমরউদ্দিন গ্রামের বাসিন্দা। তাৎক্ষণিক ভাবে আহতদের নাম ও পরিচয় এখনো জানাযায়নি।অপরদিকে ঘুইংগার হাট বাজারের সাধারণ মানুষ, বাজার ব্যবসায়ী ও অটো চালকদের দাবি ভোলার বাস মালিক সমিতি ভোলার শত শত সাধারণ মানুষ ও অটো চালকদের জিম্মি করে রেখেছে। এতে প্রতিনিয়ত বাস ড্রাইবারদের উদাসিনতায় ঝড়ে যায় তাজা তাজা প্রান। তবে ১০/১৫ হাজারের বিনিময় রফাদফা হয়, এমনকি সাম্প্রতিক কিছু এক্সিডেন্ট বাস মালিকরা পুলিশকে ম্যানেজ করেই লাশ হস্তান্তর করেছে।স্হানীয় অটোরিক্সা ড্রাইবারদের দাবি তাদের ভোলা টু চরফ্যাশন মহাসড়কে এইভাবেই অনেক নির্যাতন করে! এই রোডে তাদের অটো চলতে দেওয়া হবে না এবং এইভাবেই বাস চাপা দিয়ে তাদের প্রতিনিয়ত হত্যা করার ভয় দেখায় যেন তারা এই রোডে আর অটো না চালায়। এলাকার সাধারন জনগন ও অটো ড্রাইভারেরা এই ঘাতক বাস চালকের বিচারএবং নিহতের প্রতিটি পরিবারের ক্ষতি পুরন দাবীতে ভোলা টু চরফ্যাশন মহাসড়ক অবরোধ করে রেখেছে।ভোলা সদর মডেল ওসি এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ৫ জনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে বাসটি জব্দ করা হয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »