শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


ভোলায় বিশ্ব পরিবেশ দিবস পালিত
প্রকাশ: ৬ জুন, ২০২১, ১১:৩০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ভোলায় বিশ্ব পরিবেশ দিবস পালিত

সাব্বির আলম বাবু, ভোলা:
ভোলায় বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে।প্রকৃতি আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ, তা হয়তো অনেকেই করোনা মহামারীর পর কিছুটা বুঝতে পেরেছে। কিন্তু পরিবেশ নিয়ে সচেতনতা বৃদ্ধির চেষ্টা চলছে বহু বছর ধরে। তাও এখন অনেকেই এড়িয়ে চলেন সেই সচেতন বার্তা। প্রতি বছর ৫ জুন, বিশ্ব পরিবেশ দিবস (World Environment Day) পালিত হয়। এটি পরিবেশ রক্ষার সচেতনতা এবং নতুন পদক্ষেপকে উৎসাহিত করতে পালন করা হয়। আজ ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ভলান্টিয়ার ফর বাংলাদেশ একসাথে ৬৪ জেলায় বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়।
তারই ধারাবাহিকতায় ভলান্টিয়ার ফর বাংলাদেশ ভোলা জেলায় ‘বিশ্ব পরিবেশ দিবস’ উপলক্ষে বৃক্ষরোপণ ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান করা হয়। ভলান্টিয়ার সদস্যরা দুই দলে বিভক্ত হয়ে বৃক্ষ রোপণ ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান করেন। একটা দল আলতাজুর রহমান ডিগ্রি কলেজে অর্ধশতাধিক বিভিন্ন রকমের ওষুধী গাছ রোপণ করেন তার মধ্যে, আকাশ মনি, জাঊ, হরতকি, বহেরা, আমলকি ইত্যাদি।
এবং আর একটা দল ভোলা খেয়া ঘাট দীর্ঘদিন বন্ধ থাকায় আশেপাশে জায়গাগুলো বিভিন্ন পলিথিন ও প্লাস্টিক আবর্জনা স্তূপ ছিল তাই ভলান্টিয়ার সদস্যরা নিজ হাতে ভোলা খেয়াঘাটের আশ পাশে বাজার সহকারে যে জায়গাটা দিয়ে হাজারো মানুষ দৈনিক ঢাকা-বরিশাল চলাফেরা করে সে স্থানটি ভলান্টিয়াররা পরিষ্কার করে দেয় এবং মানুষকে সচেতন করে পলিথিন প্লাস্টিকের জিনিসপত্র নদীতে যেন না ফেলে নির্দিষ্ট জায়গায় রাখে এবং পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার সম্পর্কে মানুষকে সতর্ক করেন। এসময় উপস্থিত ছিলেন, ভলান্টিয়ার ফর বাংলাদেশ ভোলা জেলার সভাপতি মনিরুল ইসলাম তিনি বলেন, আমরা ভোলায় দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি জাতীয়, সমস্যা সম্ভাবনা, যেকোনো দুর্যোগ, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ইত্যাদি নিয়ে কাজ করি। আমরা বিশ্বাস করি এই ধরনের কার্যক্রম দেশে স্বেচ্ছাসেবাকে আরও অগ্রসর করবে এবং সমাজে ইতিবাচক প্রভাব তিনি আরো বলেন ভোলা জেলার সহ-সভাপতি ঐশী দত্ত আমরা আমাদের জায়গা থেকে সামাজিক দায়বদ্ধতার বার্তা প্রেরণ করে এবং প্রত্যেকে মূল্যবোধের পরিবর্তনে কাজ করে যাচ্ছি।
আরো উপস্থিত ছিলেন ভলান্টিয়ার ফর বাংলাদেশ ভোলা জেলার সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসাইন, অর্থ সম্পাদক ইসমাইল আদনান, প্রজেক্ট অফিসার খালেদ, মানব সম্পদ কর্মকর্তা আল জুবায়ের, জুই, তোহিদুর রহমান ফাহাদ, শহীদুল ইসলাম সাগর, মরিয়ম ইমু, ফাইজা, তানভীর, স্বর্ণা প্রমুখ।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »