শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


ভোলায় ১০০ মণ ই‌লিশ জব্দ, নিলামের সমপরিমাণ জরিমানা
প্রকাশ: ২৩ মে, ২০২১, ৬:২৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ভোলায় ১০০ মণ ই‌লিশ জব্দ, নিলামের সমপরিমাণ জরিমানা

সাব্বির আলম বাবু, ভোলা:
ভোলায় ১০০ মন ইলিশ জব্দ এবং আইন অমান্য করার অপরাধে সমপরিমান জরিমানা করা হয়েছে। ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান বলেন, ‘জব্দ করা মাছগুলো মেরিন আইনে নিলামে তুলে ২ লাখ ১৫ হাজার টাকায় বিক্রি করা হয়। সমপরিমাণ টাকা জরিমানা করে ফি‌শিং বোট দুটি ছেড়ে দেয়া হয়েছে।’ নি‌ষেধাজ্ঞা অমান‌্য ক‌রে বঙ্গোপসাগরে মাছ ধরে ফেরার সময় মাছ ভ‌র্তি দু‌টি ফি‌শিং বোট জব্দ ক‌রে‌ছে মৎস‌্য বিভাগ।
ভোলা সদর ও দৌলতখান উপ‌জেলার মৎস‌্য বিভাগ অভিযান চালিয়ে সদর উপ‌জেলার ধ‌নিয়া ইউ‌নিয়‌নের তুলাতু‌লি মেঘনা নদী থে‌কে শ‌নিবার দুপু‌রে এফ বি আসমা ও এফ বি সিপ্লো-৫ নামে দুটি ফি‌শিং বোট জব্দ করে।
এ সময় ই‌লিশসহ আ‌নুমা‌নিক ১০০ মণ সামু‌দ্রিক মাছ জব্দ করা হয়। দৌলতখান উপ‌জেলার মৎস‌্য কর্মকর্তা মাহাফুজ হাসনাইন জানান, নি‌ষেধাজ্ঞা অমান‌্য ক‌রে বরিশালের মেহেন্দিগঞ্জ থেকে একটি ও চট্টগ্রাম থেকে আরেকটি বোট বঙ্গোপসাগরে মাছ ধরে ফিরছিল। এ সময় তারা পা‌লানোর চেষ্টা ক‌রলে যৌথ অ‌ভিযান চা‌লি‌য়ে সদ‌রের ধ‌নিয়া তুলাতু‌লি মেঘনা নদী থে‌কে বোট দুই‌টি জব্দ করা হয়।
সদর উপ‌জেলার মৎস‌্য কর্মকর্তা জামাল হো‌সেন জানান, মেরিন আইন অনুযায়ী এসব মাছ নিলামে তুলে ফি‌শিং বোট মালিকদের নিলামের সমপরিমাণ টাকা জরিমানা করা হয়েছে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান বলেন, ‘জব্দ করা মাছগুলো মেরিন আইনে নিলামে তুলে ২ লাখ ১৫ হাজার টাকায় বিক্রি করা হয়। সমপরিমাণ টাকা জরিমানা করে ফি‌শিং বোট দুটি ছেড়ে দেয়া হয়েছে।’ ইকোফিশ-বাংলাদেশ প্রকল্পের দলনেতা ও মৎস্য বিজ্ঞানী আবদুল ওহাব জানান, হারিয়ে যাওয়া কিছু মাছের প্রজাতির বংশবৃদ্ধির পাশাপাশি সামুদ্রিক ৪৭৫ প্রজাতির মাছের অবাধ প্রজননের জন্য ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত সাগরে মাছ ধরায় ৬৫ দিনের অবরোধ দেয়া হয়েছে।
নিষেধাজ্ঞার কারণে নিবন্ধিত প্রতিটি জেলেকে সরকারি খাদ্য সহায়তা হিসেবে ৮৬ কেজি করে চাল দেয়া হবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »